advertisement

No One In Digha Beach: দিঘার বিচ খাঁ খাঁ করছে! ইদের উইকএন্ডেও নেই কোনও লোক, ফটো দেখে চমকে উঠছেন

Last Updated:
No One In Digha Beach: ঈদের ছুটিতে পর্যটকে ঠাসা দিঘা, হঠাৎ ঝড়-বৃষ্টিতে বদলে গেল সৈকতের ছবি ঝড়-বৃষ্টিতে উত্তাল দিঘা, দিঘায় উত্তাল সমুদ্রের মাঝে উপভোগ করছেন পর্যটকরা। 
1/6
পূর্বাভাস ছিল শনিবার রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টি হবে। সেই পূর্বাভাস সত্যি করেই বদলে গেল দিঘার আবহাওয়ার চিত্র। শুক্রবার মধ্যরাত থেকেই সৈকত নগরী দিঘায় শুরু হয় বৃষ্টিপাত। শনিবার সকাল থেকেই ঝোড়ো হাওয়ার দাপটে সমুদ্র আরও অশান্ত হয়ে ওঠে। বেলা বাড়লেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।

2/6
সকাল থেকেই কখনও ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনও আকাশ জুড়ে কালো মেঘ। তারই ফাঁকে মাঝেমধ্যে সূর্যের উঁকি। ঈদের ছুটিতে এমনিতেই দিঘায় পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই সৈকত এলাকায় জনস্রোত।

3/6
হোটেল থেকে সমুদ্রপাড়—সব জায়গাতেই উপচে পড়া ভিড়। বৃষ্টির মধ্যেও সেই ভিড় কমেনি। বরং অনেকেই বৃষ্টিভেজা দিঘার আলাদা মেজাজ উপভোগ করতে নেমে পড়েছেন। কেউ ছাতা মাথায়, কেউ আবার ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে উপভোগ করছেন সমুদ্র। এই ভিড়ের মধ্যেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ঢেউয়ের গর্জন যেন আরও তীব্র শোনাচ্ছে ঝড়ো হাওয়ার সঙ্গে।

4/6
পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্ক রয়েছে প্রশাসন। পর্যটকদের বারবার সতর্ক করা হচ্ছে। বিশেষ করে সমুদ্রে নামা নিয়ে জারি করা হয়েছে কড়া নজরদারি। সৈকতে মোতায়েন করা হয়েছে নুলিয়া ও সিভিল ডিফেন্স কর্মীদের। উত্তাল সমুদ্রে কেউ যাতে অসাবধানতাবশত নেমে না পড়েন, তার জন্য কড়া নজর রাখা হচ্ছে।

5/6
মাইকিং করে প্রচার সতর্ক করা হচ্ছে পর্যটকদের। ঝোড়ো হাওয়ার সঙ্গে গর্জন করে আছড়ে পড়ছে ঢেউ। তার মাঝেই চলছে বৃষ্টি। ফলে বিপদের আশঙ্কা এড়াতে বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতে পর্যটকদের মধ্যেও দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ হোটেলের ঘরেই সময় কাটাচ্ছেন। আবার কেউ সমুদ্রের ধারে দাঁড়িয়ে উপভোগ করছেন প্রকৃতির রূক্ষ সৌন্দর্য।

6/6
দিঘার এক হোটেল ব্যবসায়ী দেবব্রত দাস বলেন, “আজকের দিঘার আবহাওয়া একেবারেই আলাদা। অনেক পর্যটক এই আবহাওয়া উপভোগ করছেন। আবার কেউ নিরাপত্তার কথা ভেবে বাইরে বেরোচ্ছেন না।” আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস মেনেই দিঘায় এখন বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার দাপট।