advertisement

Gautam Singhania: উল্টে গেল স্পিডবোট ! অল্পের জন্য রক্ষা, মলদ্বীপে ভয়াবহ দুর্ঘটনার কবলে রেমন্ড গ্রুপের চেয়ারম্যান

Last Updated:

Gautam Singhania Speedboat Accident Maldives: স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্পিডবোটে সাতজন পর্যটক ছিলেন, যার মধ্যে পাঁচজন ভারত থেকে এসেছিলেন ৷ শুক্রবার রাত ১.১৫ (স্থানীয় সময়)-এর সময় দুর্ঘটনাটি ঘটে ৷

মলদ্বীপে ভয়াবহ দুর্ঘটনার কবলে রেমন্ড গ্রুপের চেয়ারম্যান গৌতম সিংহানিয়া
মলদ্বীপে ভয়াবহ দুর্ঘটনার কবলে রেমন্ড গ্রুপের চেয়ারম্যান গৌতম সিংহানিয়া
মুম্বই: রেমন্ড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গৌতম সিংহানিয়া মলদ্বীপে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ৷ স্পিডবোট ভ্রমণে বেরিয়ে সেটা উল্টে যায় ৷ কোনওমতে প্রাণে বাঁচেন তিনি ৷ মলদ্বীপে এই দুর্ঘটনায় গৌতম বেঁচে গেলেও দু’জন ভারতীয় এখনও নিখোঁজ ৷ শুক্রবার তিনি যে স্পিডবোটে ভ্রমণ করছিলেন, সেটি উল্টে গিয়েছিল। দুর্ঘটনায় চোট পান রেমন্ড গ্রুপের চেয়ারম্যান ৷ এরপর মলদ্বীপ থেকে মুম্বই ফিরে এসেছেন তিনি ৷
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্পিডবোটে সাতজন পর্যটক ছিলেন, যার মধ্যে পাঁচজন ভারত থেকে এসেছিলেন ৷ শুক্রবার রাত ১.১৫ (স্থানীয় সময়)-এর সময় দুর্ঘটনাটি ঘটে ৷ V Felidhoo দ্বীপের কাছে দুর্ঘটনার কবলে পড়ে গৌতমদের স্পিডবোট। বোটে থাকা পর্যটকদের মধ্যে একজন হরি সিং নিখোঁজ ৷ বাকিরা প্রত্যকেই ভালমতো চোট পেয়েছেন দুর্ঘটনায় ৷
advertisement
advertisement
advertisement
ঘটনাটি Keyodhoo-র দক্ষিণ-পশ্চিমে প্রায় ২ নটিক্যাল মাইল দূরে ঘটেছে। নিখোঁজ পর্যটকদের খোঁজ চালানো হচ্ছে ৷ Fulidhoo, Vaavu Atoll-এর একটি ছোট দ্বীপ, যা ছবির মতো সুন্দর এবং অসাধারণ সামুদ্রিক অভিজ্ঞতার জন্য পরিচিত। এটি ডাইভিং স্পটের জন্যও বিখ্যাত ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gautam Singhania: উল্টে গেল স্পিডবোট ! অল্পের জন্য রক্ষা, মলদ্বীপে ভয়াবহ দুর্ঘটনার কবলে রেমন্ড গ্রুপের চেয়ারম্যান
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement