Indian Railways: রেল যাত্রীদের জন্য দারুণ খবর! মালদহ ডিভিশনের এই বড় পদক্ষেপে কমবে ট্রেন সফরের সময়
- Reported by:Jiam Momin
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Malda Railway Division: মালদহ ডিভিশনে চালু হল ইন্টারমিডিয়েট ব্লক সিগন্যালিং। এতে ট্রেন চলাচল আরও দ্রুত, নিরাপদ ও কার্যকর হবে—রেল আধুনিকীকরণে বড় পদক্ষেপ।
advertisement
এই আধুনিক ব্যবস্থা চালু হওয়ায় আগামীতে ট্রেন চলাচলে গতি বাড়বে এবং সিগন্যালিং এর ক্ষেত্রে সঠিক ও দ্রুত কাজ হবে। মালদহ রেল ডিভিশনে সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের অংশ হিসেবে মনিগ্রাম স্টেশনে সিমেন্সের ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। যাতে ইন্টারমিডিয়েট ব্লক ব্যবস্থা কার্যকর হয়।
advertisement
পাশাপাশি মহিপাল রোডে প্যানেল ইন্টারলকিং সিস্টেমেও পরিবর্তন করা হয়েছে। এছাড়াও, মাঝপথের একটি নন-ইন্টারলকড লেভেল ক্রসিং গেটকে ইন্টারমিডিয়েট ব্লক সিগন্যালের সঙ্গে যুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "দিকনির্দেশনা এবং সিনিয়র ডিভিশনাল সিগন্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার রাজেন্দ্র কুমারের তত্ত্বাবধানে এই কাজ সম্পন্ন হয়।"
advertisement
তিনি আরও জানান, "এই নতুন ব্যবস্থার ফলে পূর্বের প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ ব্লক সেকশনকে ভাগ করে প্রায় ৬ কিলোমিটারের দুটি ব্লকে বিভক্ত করা হয়েছে। ফলে ট্রেন চলাচলের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অপারেশন আরও দ্রুত ও কার্যকর হবে। উল্লেখযোগ্য বিষয় হল, পুরো প্রক্রিয়াটি ট্রেন চলাচলে কোনওরকম বিঘ্ন ছাড়াই সম্পন্ন হয়েছে, যা রেলের দক্ষ পরিকল্পনা ও বিভিন্ন বিভাগের সমন্বয়ের পরিচয় দেয় বলে জানান তিনি।"
advertisement
এছাড়া, নতুন এই ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়নের জন্য অপারেটিং স্টাফদের প্রশিক্ষণ শুরু হয়েছে, যা আগামী এক সপ্তাহ ধরে চলবে। রেল কর্তৃপক্ষের মতে, নোয়াপাড়া মহিষাসুর হল্টে ইন্টারমিডিয়েট ব্লক সিগন্যালিং চালু হওয়ায় মালদহ ডিভিশনের আধুনিকীকরণ ও পরিষেবা উন্নয়নের পথে একটি বড় পদক্ষেপ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)








