পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Panihati Assembly Seat: আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা! সিপিএম প্রার্থী কলতান এর সঙ্গেও হয় কথা, পানিহাটি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে!
উত্তর ২৪ পরগনা: আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রার্থী হয়ে লড়াই করার ইচ্ছা প্রকাশ করলেও, আইনি জটিলতার কারণে আপাতত সেই সম্ভাবনা কার্যত থমকে গিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে তাঁর প্রার্থী হওয়া সম্ভব নয় বলেই মত বিশেষজ্ঞ মহলের।
এদিকে প্রার্থী হওয়ার সিদ্ধান্তের আগেই মেয়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সক্রিয় ভূমিকা নেওয়া নিয়ে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতার মা। তাঁর অভিযোগ, মেয়ের ঘটনাকে ঘিরে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হয়েছে এবং তিনি তা মেনে নেবেন না। তিনি স্পষ্ট জানিয়েছেন, মেয়ের মৃত্যুর বিচার চেয়ে নিজেই নির্বাচনী লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পানিহাটি এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
advertisement
advertisement
যদিও নির্যাতিতার মা এই বিষয়ে আর কোনও প্রতিক্রিয়া দিতে চাননি, তবুও বিজেপি শেষ পর্যন্ত কাকে প্রার্থী করে, সেদিকেই নজর রয়েছে সকলের। অন্যদিকে, সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত ইতিমধ্যেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। তাঁর নির্বাচনী ইস্যুর মধ্যে রয়েছে নির্যাতিতার প্রকৃত বিচার, নারী নিরাপত্তা, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়াই এবং বেকারত্বের সমস্যা।
advertisement
পাশাপাশি যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এই প্রেক্ষাপটে পানিহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের মূল প্রতিপক্ষ হিসেবে সিপিএম উঠে আসবে, নাকি বিজেপি পাল্টা কৌশল নিয়ে লড়াইয়ে ফিরবে সেই দিকেই এখন নজর রাজনৈতিক বিশ্লেষক থেকে এলাকার মানুষদের।
রুদ্র নারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 21, 2026 11:59 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?










