Health Tips: বিরিয়ানি থেকে বেছে পাতের পাশে তুলে রাখেন এই মশলা? দরকার নেই! হজম থেকে মুখের দুর্গন্ধ, সবের মহৌষধ...
- Published by:Rachana Majumder
Last Updated:
এটি পেট ফাঁপা, বদহজম এবং গ্যাসের সমস্যা মোকাবিলা করে একটি স্বাস্থ্যকর অন্ত্র বানায়। লবঙ্গ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা ক্ষতিকর ফ্রি র্যাডিকেলগুলোকে নিষ্ক্রিয় করে
বাঙালির রান্নায় গরম মশলা খুব গুরুত্বপূর্ণ। বিশেষত, যেসব রান্না একটু বেশি যত্ন নিয়ে, সুস্বাদু করে তুলতে চান গৃহিণীরা, সেখানে এই মশলা ব্যবহার করা হয়। গরম মশলার অন্যতম উপাদান হল লবঙ্গ। একসময় এই মশলার খোঁজেই ভারতে এসেছিলেন বহু ভূপর্যটক। ভারতে যত ধরনের মশলা পাওয়া যায়, তার প্রত্যেকটির স্বাদ স্বতন্ত্র। আবার তাদের গুণাগুণও প্রচুর।
advertisement

advertisement
advertisement
বাঙালির রান্নায় গরম মশলা খুব গুরুত্বপূর্ণ। বিশেষত, যেসব রান্না একটু বেশি যত্ন নিয়ে, সুস্বাদু করে তুলতে চান গৃহিণীরা, সেখানে এই মশলা ব্যবহার করা হয়। গরম মশলার অন্যতম উপাদান হল লবঙ্গ। একসময় এই মশলার খোঁজেই ভারতে এসেছিলেন বহু ভূপর্যটক। ভারতে যত ধরনের মশলা পাওয়া যায়, তার প্রত্যেকটির স্বাদ স্বতন্ত্র। আবার তাদের গুণাগুণও প্রচুর।
advertisement

লবঙ্গও এমনই একটি মসলা। এমনিতে সাধারণ বলে মনে হলেও এর গুণাগুণ অসাধারণ। এই উপাদানটি প্রায় সব রান্নার ক্ষেত্রেই ব্যবহৃত হয়। বিরিয়ানি বা যেকোনও খাবার তৈরির সময় তার স্বাদ বাড়াতে লবঙ্গ ব্যবহার করা হয় মশলা বা ফোড়ন হিসেবে।
advertisement

advertisement
এই বিশেষ ভেষজের নিজস্ব একটি স্বতন্ত্র স্বাদ রয়েছে। কিন্তু বেশির ভাগ সময়ই আমরা খাবারের মধ্যে থেকে বেছে ফেলে দিই লবঙ্গ। এটা ঠিক নয়। বরং ওই রান্নায় লবঙ্গ দেওয়া হয়ে থাকে কিছু বিশেষ কারণে। খাবার থেকে লবঙ্গ ফেলে না দিয়ে খেয়ে ফেললে শরীরের উপকারই হয়। কী হয়, জানাচ্ছেন মহারাষ্ট্রের চিকিৎসক ডা. শ্রেয়স কালস্কর।
advertisement

লবঙ্গ পেটের সমস্যা দূর করতে পারে। বদহজম প্রতিরোধ করার জন্যই এই মশলাটি খাবারে ব্যবহার করা হয়। পেট ফাঁপার মতো সমস্যাও কমায় লবঙ্গ। শ্রেয়স কালস্কর বলেন, পেটে ব্যথা হলেও লবঙ্গ ব্যবহার করা ভাল।

লবঙ্গর তেল বা লবঙ্গ দাঁতের ব্যথা উপশমে দারুন কার্যকর হতে পারে। দীর্ঘদিন ধরেই দাঁতের যত্নে লবঙ্গের ব্যবহার হয়ে আসছে। ডা. কালস্কর জানান, লবঙ্গর রস বা তেল ব্যবহার করলে দাঁত ও মাড়িতে আরাম পাওয়া যায়।

লক্ষ করলেই দেখা যাবে, বিরিয়ানি রান্নার সময় লবঙ্গ দেওয়া হয়। এর একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। সাধারণত বিরিয়ানি খুব ভারী খাবার। এটি হজম করা কঠিন। ডা. কালস্কর বলেন, ‘লবঙ্গ এমন ধরনের ভারী খাবার হজম করতে সাহায্য করে। তাই বিরিয়ানির সঙ্গেই লবঙ্গ দিয়ে দেওয়া হয়। ওটি ফেলে না দিয়ে খেয়ে ফেললে আখেরে লাভই হবে।’

যদি আপনি বারবার রাসায়নিক চুলের রঙ ব্যবহার করে ক্লান্ত হয়ে পড়েন এবং আপনার চুল সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে এই লবঙ্গ প্রতিকারটি ব্যবহার করে দেখুন। এর জন্য, একটি লোহার পাত্র নিন; এতে আয়রন থাকে, যা চুলের রঞ্জকতা নিয়ন্ত্রণে সাহায্য করে। তারপর, পাত্রে 9-10টি লবঙ্গ এবং এক চা চামচ কালো জিরে যোগ করুন। 1 চা চামচ চা পাতা যোগ করুন, যা চুলে মেলানিন বাড়াতে সাহায্য করে। এছাড়াও, এক টুকরো খেজুর যোগ করুন। মাঝারি আঁচে এই সমস্ত উপাদানগুলি ভাজুন। যখন এটি কিছুটা কালো হতে শুরু করে, তখন এটিকে গুঁড়ো করে নিন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 21, 2026 11:53 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: বিরিয়ানি থেকে বেছে পাতের পাশে তুলে রাখেন এই মশলা? দরকার নেই! হজম থেকে মুখের দুর্গন্ধ, সবের মহৌষধ...









