advertisement

নেট জিরো লক্ষ্যে বড় পদক্ষেপ! ২,৬০০ স্টেশনে সৌর শক্তিকে কাজে লাগিয়ে যা করতে চলেছে ভারতীয় রেল...!

Last Updated:

পরিবেশবান্ধব ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থার দিকে এগোতে সৌর বিদ্যুতের ব্যবহার দ্রুত বাড়াচ্ছে ভারতীয় রেল। ২০৩০ সালের মধ্যে ‘নেট জিরো কার্বন নির্গমনকারী’ হওয়ার লক্ষ্য সামনে রেখে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সেই পথে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে।

নেট জিরো লক্ষ্যে বড় পদক্ষেপ! ২,৬০০ স্টেশনে সৌর শক্তিকে কাজে লাগিয়ে যা করতে চলেছে ভারতীয় রেল...!
নেট জিরো লক্ষ্যে বড় পদক্ষেপ! ২,৬০০ স্টেশনে সৌর শক্তিকে কাজে লাগিয়ে যা করতে চলেছে ভারতীয় রেল...!
সবুজ শক্তির ব্যবহারে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে ভারতীয় রেল। দেশের ২,৬০০টিরও বেশি রেল স্টেশন, ওয়ার্কশপ এবং অব্যবহৃত জমিতে সোলার প্যানেল বসিয়ে প্রায় ৮৯৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি করা হয়েছে।
এই বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) সৌর শক্তির ব্যবহারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০১১ সালে সৌরশক্তি ব্যবহারের সূচনা থেকে শুরু করে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, সংস্থার মোট স্থাপিত সৌর সক্ষমতা ৩১.৮৯০ মেগাওয়াট পিক (MWp)-এ পৌঁছেছে।
advertisement
advertisement
চলতি অর্থবছর ২০২৫–২৬-এই যুক্ত হয়েছে আরও ২২.৭৩৪ MWp অতিরিক্ত ক্ষমতা, যা নবীকরণযোগ্য শক্তি ব্যবহারে রেলের ত্বরান্বিত পদক্ষেপের ইঙ্গিত দেয়। ডিভিশনভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, লামডিং (গুয়াহাটি অংশ-সহ) সর্বোচ্চ ১৩.৩৩৪ MWp সৌর ক্ষমতা স্থাপন করেছে। তার পরেই রয়েছে রঙিয়া ডিভিশন, যেখানে ৮.৯৪১ MWp স্থাপন হয়েছে।
advertisement
এই সৌর প্রকল্পগুলির ফলে শুধু পরিবেশ রক্ষা নয়, আর্থিক সাশ্রয়ও হচ্ছে উল্লেখযোগ্য হারে। ২০২৫–২৬ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত গড়ে প্রতি মাসে প্রায় ৯.১৮ লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে সৌরশক্তি থেকে। এর ফলে মাসিক গড়ে প্রায় ৬৮.৮০ লক্ষ টাকা সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছে রেল।
advertisement
সবুজ শক্তির এই পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে ইতিমধ্যেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন ডিভিশনে অতিরিক্ত ১৯.১৪ MWp সৌর ক্ষমতা তৈরির কাজ চলছে। লামডিং, রঙিয়া, কাটিহার এবং আলিপুরদুয়ার ডিভিশনে বড় মাপের প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যা আগামী দিনে সামগ্রিক নবীকরণযোগ্য শক্তি উৎপাদনকে আরও বাড়াবে।
রেল কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ শুধু কার্বন ফুটপ্রিন্ট কমানোই নয়, বরং শক্তি খরচ কমিয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌঁছনোর দিকেও বড় পদক্ষেপ। ২০৩০ সালের মধ্যে নেট জিরো নির্গমন অর্জনের যে লক্ষ্য ভারতীয় রেল নিয়েছে, তার পথেই এগোচ্ছে এই প্রকল্পগুলি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নেট জিরো লক্ষ্যে বড় পদক্ষেপ! ২,৬০০ স্টেশনে সৌর শক্তিকে কাজে লাগিয়ে যা করতে চলেছে ভারতীয় রেল...!
Next Article
advertisement
শুধু তেল আর গ্যাস নয়, ভারতের দিকে এগিয়ে আসছে আরও এক বড় সঙ্কট ! দ্রুত ফাঁকা করছে সরকারের কোষাগার
শুধু তেল আর গ্যাস নয়, ভারতের দিকে এগিয়ে আসছে আরও এক বড় সঙ্কট ! দ্রুত ফাঁকা করছে সরকারের কোষাগার
  • টাকায় ধস, ডলারের দাম উঠল ৬৪ পয়সা

  • ভারতের দিকে এগিয়ে আসছে আরও এক বড় সঙ্কট !

  • দ্রুত ফাঁকা করছে সরকারের কোষাগার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement