Mamata Banerjee: 'অনেকের নাম SIR-এ কেটে দিয়েছে, এর জন্য আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছি...' ইদের রেড রোডে ফের রণংদেহী মমতা, তোপ বিজেপিকে
- Written by:BISWAJIT SAHA
- Published by:Rachana Majumder
Last Updated:
তাঁর কথায়, 'যে ভয় পাবে সে মরে যাবে। আমি ভয় পাই না। কিছু গদ্দার আছে যারা বিজেপির থেকে টাকা নিয়ে খেলছে।'
advertisement
advertisement
রেড রোডে ইদের নামাজের প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। কলকাতা খিলাফত কমিটি আয়োজিত ইদের নমাজে প্রতিবছরের মত এ বছরেও রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইমাম কারী ফজলুর রহমান ইদের নমাজ পাঠ করাবেন। রেড রোডে ইদের নমাজে যোগ দেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
advertisement
advertisement
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রায় সব জেলাতেই কম-বেশি দুর্যোগের পূর্বাভাস রয়েছে আজ। কলকাতাতেও বৃষ্টি চলছে। উত্তরের দুই জেলায়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়ার কারণে যাতে কোনও বিঘ্ন না ঘটে লক্ষ্য, সেদিকেও।
advertisement
গত রবিবার রাজ্যের পুরোহিত ও ইমাম মোয়াজ্জেমদের আর্থিক সহায়তা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী।এ দিন এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের পুরোহিত ও মোয়াজ্জেমদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই সম্প্রদায়ের মানুষ আমাদের আধ্যাত্মিক ও সামাজিক জীবনকে সচল রাখে। ভাতা বৃদ্ধির ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন।’ মাসিক ভাতা ৫০০ টাকা বাড়াল রাজ্য সরকার।







