advertisement

West Bengal Assembly elections 2026: ‘মালা দেবেন, না পচা টমেটো ছুড়বেন,’ প্রতিশ্রুতি নিয়ে দেবাংশুর বড় বার্তা! ইদের শুভেচ্ছার মাঝেই...

Last Updated:

ইদের পবিত্র দিনে বৃষ্টি ভেজা আবহের মধ্যেই সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে দেখা গেল দেবাংশুকে। রাজ্যের প্রসঙ্গ টেনে তিনি পশ্চিমবঙ্গের শান্তি ও নিরাপত্তা কামনা করেন।

+
দেবাংশু

দেবাংশু ভট্টাচার্য

হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: ইদের পবিত্র দিনে বৃষ্টিভেজা আবহের মধ্যেই সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে দেখা গেল চুঁচুড়া কেন্দ্রের তরুণ তৃণমূলপ্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে৷ প্রবীণ নেতা অসিত মজুমদারের বদলে তাঁকে প্রার্থী করা নিয়ে রাজনৈতিক সাময়িক জল্পনা তৈরি হলেও সেই বাধা নেতার আশীর্বাদ নিয়ে কাটিয়ে দিতে পেরেছেন দেবাংশু৷ এবার জোর কদমে চলছে প্রচার৷
এদিন প্রচার চলাকালীন শুভেচ্ছা বার্তায় একদিকে যেমন ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার কথা তুলে ধরেন দেবাংশু, তেমনই আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি নিয়েও করেন তাৎপর্যপূর্ণ মন্তব্য। তিনি বলেন, ‘‘যাঁরা দীর্ঘদিন রোজা পালন করেছেন, উপরওয়ালা যেন তাঁদের রোজা কবুল করেন। সকলের সুস্থতা, শান্তি এবং পারিবারিক মঙ্গল কামনা করেন তিনি। এদিনের বৃষ্টিকে তিনি ঈশ্বরের আশীর্বাদ হিসেবেও ব্যাখ্যা করেন।’’ তাঁর কথায়, “এই বৃষ্টি যেন সকলের উপর আশীর্বাদ বর্ষণ।”
advertisement
তবে শুধু শুভেচ্ছা বিনিময়েই থেমে থাকেননি দেবাংশু। বিশ্বজুড়ে চলা যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “রাজাদের ইগোর লড়াইয়ে নিরীহ মানুষ, ছোট ছোট শিশুরা প্রাণ হারাচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক।” যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে তিনি প্রার্থনা করেন, বিশ্বনেতাদের শুভবুদ্ধির উদয় হোক এবং পৃথিবী যেন শান্তির পথে ফিরে আসে। রাজ্যের প্রসঙ্গ টেনে তিনি পশ্চিমবঙ্গের শান্তি ও নিরাপত্তা কামনা করেন।
advertisement
advertisement
পাশাপাশি, এদিন রাজনৈতিক বার্তাও দিতে ভোলেননি তৃণমূলের এই বাক্পটু তরুণ নেতা। আগামী দিনে বাংলার শত্রুরা আরও দুর্বল হবে, এই প্রার্থনাও করেছেন তিনি। দেবাংশু স্পষ্ট জানিয়েছেন, তিনি অযথা প্রতিশ্রুতি দিতে রাজি নন। মানুষের সমস্যা শুনে তা নোট করছেন। তাঁর কথায়, ‘‘ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে পরে ভুলে যাওয়ার রাজনীতি আমি করি না। কাজের ভিত্তিতেই মানুষ বিচার করবেন, মালা দেবেন না পচা টমেটো ছুড়বেন, সেটা তাদের উপর।” সব মিলিয়ে, ইদের দিনে শুভেচ্ছা ও মানবিক বার্তার পাশাপাশি রাজনৈতিক ও আন্তর্জাতিক ইস্যুতেও নিজের অবস্থান স্পষ্ট করলেন দেবাংশু।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
West Bengal Assembly elections 2026: ‘মালা দেবেন, না পচা টমেটো ছুড়বেন,’ প্রতিশ্রুতি নিয়ে দেবাংশুর বড় বার্তা! ইদের শুভেচ্ছার মাঝেই...
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement