advertisement

Minakshi Mukherjee: ‘একবার এখানে দাঁড়াচ্ছে, একবার ওখানে,’ পরিযায়ী প্রার্থী বলে চাঁচাছোলা আক্রমণ কল্যাণের, মীনাক্ষীর উত্তর শুনবেন?

Last Updated:

Minakshi Mukherjee: ইদের সকালে মুখোমুখি মীনাক্ষী-শীর্ষাণ্য! দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ সৌজন্য বিনিময়ও হল৷ পরে শীর্ষাণ্য বললেন, ‘‘আজকে ইদের দিন তাই আজকে প্রচার নয়৷ সবাইকে ইদ মোবারক করতে এসেছিলাম। সিপিআইএম প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় হল। আমি ওঁকে বললাম ভাল থাকবেন। এটা ব্যক্তি বিশেষের লড়াই নয়, এটা লড়াইটা মতাদর্শের।’’

উত্তরপাড়ায় মুখোমুখি দুই প্রার্থী
উত্তরপাড়ায় মুখোমুখি দুই প্রার্থী
উত্তরপাড়া: একদিকে বামফ্রন্টের তরুণ নেত্রী, অন্যদিকে, দাপুটে তৃণমূল নেতার ছেলে৷ ছাব্বিশের নির্বাচনে উত্তর বিধানসভা কেন্দ্রে এবার হাই ভোল্টেজ ফাইট৷ ইতিমধ্যেই প্রচারে সেই লড়াইয়ের উত্তেজনার কিছু ঝলক ইতিউতি আসতে শুরু করেছে৷ শনিবার প্রচারে নেমে প্রথমবার মীনাক্ষী মুখোপাধ্য়ায়ের নাম না করে তাঁকে আক্রমণ করতে দেখা গেল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে৷ এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় তাঁরই ছেলে৷ কল্য়াণের কটাক্ষের উত্তরে মীনাক্ষী কী বললেন জানেন?
শনিবার সকালে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরের ধারসার কাছে একটি ইদগাহে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা শ্রীরামপুরের সাংসদ পুত্র শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই তাঁর সঙ্গে দেখা হয়ে যায় সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে৷ বেশ কিছুক্ষণ দু’জনের মধ্যে সৌজন্য বিনিময়ও চলে।
advertisement
advertisement
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজকে ইদের দিন তাই আজকে প্রচার নয় সবাইকে ইদ মোবারক করতে এসেছিলাম। সিপিআইএম প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় হল। আমি ওঁকে বললাম ভাল থাকবেন। এটা ব্যক্তি বিশেষের লড়াই নয়, এটা লড়াইটা মতাদর্শের।’’
ছেলের সঙ্গে উত্তরপাড়ায় প্রচারে উপস্থিত ছিলেন কল্যাণও৷ সেখানে কিন্তু, মীনাক্ষীকে এক ইঞ্চি জমি ছাড়েননি তিনি৷ সরাসরি নাম না বললেও, মীনাক্ষীকে ‘পরিযায়ী প্রার্থী’ বলে কটাক্ষ করেন কল্যাণ৷ বলেন, ‘‘৩৪ বছর ধরে যা করেছে তাতে সিপিআইএমের মুখ দেখানোর জায়গা নেই। একবার এখানে দাঁড়াচ্ছে, একবার ওখানে দাঁড়াচ্ছে আর হারছে। এবারও হার নিশ্চিত। তাই সিপিআইএম প্রার্থীকে অনুরোধ করছি পরের বারের জন্য এখনই জায়গা ঠিক করে রাখুন।’’
advertisement
সাংসদের এই মন্তব্য প্রসঙ্গে পরে সাংবাদিকেরা মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রশ্ন করলে, তাঁর পরিশীলিত উত্তর, ‘‘আজ খুশির ইদ। সব ধর্মের, সব অংশের মানুষ একসঙ্গে উৎসব পালন করছেন। আজ খুশির দিন, আমি চাই আজ সবাই জিতুক।’’
এখনও পর্যন্ত উত্তরপাড়ায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী শীর্ষাণ্য
advertisement
বলেন, ‘‘ওদের চলে এজেন্সি দিয়ে। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এখন নির্বাচন কমিশন। আমি জ্ঞানেশ কুমার কে আমন্ত্রণ করছি, আপনি উত্তরপাড়ার প্রার্থী হন আপনাকেও হারিয়ে দেব কোন ব্যাপার না।’’
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘‘নির্বাচন কমিশন অফিসারদের বদলি করেছে ওটা নিয়ে একটা মামলা হয়েছে। অগণতান্ত্রিকভাবে নির্বাচন কমিশন চলছে ভারতবর্ষের সংবিধানকে সম্মান দিচ্ছে না। নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দেশে কাজ করছেন। সংবিধানের উপরে আইনের উপরে কেউ নয়। মানুষের ভালো করাটাই সংবিধানের লক্ষ্য। আর তিনি সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছেন। যে দল ওনাকে পাঠিয়েছে সেই দলের কি করে ভালো হয় সেই চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছেন। ভারতবর্ষের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করা হচ্ছে। বিজেপির ওপর মানুষের আস্থা নেই। কর্মীরা কি করে থাকবে। বিজেপির কিছুই নেই। আছে ইডি, সিবিআই, ব্যাটেলিয়ান আর টাকা। আর ১২ কোটি মানুষ মমতার সঙ্গে আছে।’’
advertisement
তাঁর কথায়, ‘‘বিজেপির কিছু নেই৷ সিপিএমের তো কিছুই নেই। ৩৪ বছর ধরে সিপিএম যা করেছে আর মুখ দেখানোর জায়গা নেই। এরা সব পরিযায়ী প্রার্থী। একবার এখানে দাঁড়াচ্ছে, একবার ওখানে দাঁড়াচ্ছে হারছে। এবারে আবার সিপিএম প্রার্থীকে অনুরোধ করছি, পরের বারের জন্য জায়গাটা ঠিক করে রাখুন।’’
সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রসঙ্গে কল্যাণ বলেন, ‘‘মহম্মদ বিন তুঘলকের রাজত্ব চলছে। যা পারছে করছে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Minakshi Mukherjee: ‘একবার এখানে দাঁড়াচ্ছে, একবার ওখানে,’ পরিযায়ী প্রার্থী বলে চাঁচাছোলা আক্রমণ কল্যাণের, মীনাক্ষীর উত্তর শুনবেন?
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement