পেট্রোল ডিজেলকে 'বাংলায়' কী বলে জানেন...? ৯৯% ঘেমে-নিয়ে অস্থির! আপনি বলুন তো?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Petrol Diesel: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির আশঙ্কার মধ্যে এই সংক্রান্ত একটি মজাদার সাধারণ জ্ঞানের প্রশ্ন প্রায়ই উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা বলুন তো, পেট্রোল আর ডিজেলের বাংলা কী? অনেকেই হয়ত জানেন না এই দুই শব্দের আদৌ কোনও বাংলা আছে। চলুন, আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সঠিক উত্তর।
জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান একটি অত্যন্ত প্রয়োজনীয় জ্ঞান যা জীবনের নানা পর্যায়ে আমাদের সমৃদ্ধ করে। একদিকে যেমন ঘরোয়া আলোচনায় নানা জ্ঞান বিজ্ঞানের থেকে শুরু করে দৈনন্দিন জীবনের জানা অজানা বিষয় আমাদের অবাক করে তেমনই আবার এই সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর অনেক সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির ইন্টারভিউতে দারুণ সাহায্য করে পরীক্ষার্থীদের।
advertisement
advertisement
advertisement
পেট্রোলকে কী বলা হয়?বস্তুত, বর্তমানে এমন কেউ নেই যার বাইক বা গাড়ি নেই এবং পেট্রোল-ডিজেল ভরতে হয় না। কিন্তু কখনও নিশ্চই আপনিও ভেবে দেখেননি পেট্রোল বা ডিজেলের বাংলা অর্থ কী হতে পারে। কারণ পেট্রোল পেট্রোল নামেই সর্বাধিক পরিচিত এবং ডিজেলকে ডিজেল নামেই জানেন সবাই। পেট্রোল পাম্পেও লেখা থাকে শুধু পেট্রোল এবং ডিজেল।
advertisement
advertisement
ডিজেলকে বাংলার কী বলে?অন্যদিকে ডিজেলকে বাংলায় কী বলা হয় তা নিয়ে মতবিরোধ আছে। সার্বিক ভাবে ডিজেলকে বাংলায় সাধারণত ডিজেল বা ডিজেল তেল বলা হয়। এটি খনিজ তেল থেকে উৎপন্ন এক ধরণের জ্বালানি যা ডিজেল ইঞ্জিনে ব্যবহৃত হয়। একদিকে যদিও পেট্রোলকে অনেকে 'শিলাতৈল' বলে থাকেন, ডিজেলের জন্য সেরকম সুনির্দিষ্ট কোনও বহুল প্রচলিত বাংলা প্রতিশব্দ নেই, এটি ডিজেল নামেই পরিচিত। কেউ কেউ এই তেলকে রক অয়েল বা ধ্রুবস্বর্ণও বলেন।
advertisement
advertisement
advertisement
কে গ্যাসোলিন আবিষ্কার করেছিলেন?উল্লেখ্য, ১৮৫৯ সালে যখন কর্নেল এডউইন ড্রেক পেনসিলভেনিয়ার টাইটাসভিলে প্রথম সফল তেল কূপের সন্ধান পান। তখন খুব কম লোকই বুঝতে পেরেছিল যে পেট্রোলিয়াম কীভাবে বিশ্বকে বদলে দেবে। কিন্তু ড্রেক এবং তাঁর সমর্থকরা কেরোসিনের উৎস খুঁজছিলেন, যা আলো জ্বালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়ার কথা ছিল। আমেরিকান বিজ্ঞানী জর্জ ব্রেইটন ১৮৭২ সালে প্রথম বাণিজ্যিক তরল-জ্বালানি চালিত অভ্যন্তরীণ দহন ইঞ্জিন আবিষ্কার করেন।
advertisement







