Assembly Election 2026: দিলীপ ঘোষের কায়দাতে বাইক চালিয়ে প্রচার এই বিজেপি প্রার্থীর! রামপুরহাটে ঝড় তুললেন ধ্রুব সাহা
- Reported by:Souvik Roy
- Published by:Tias Banerjee
Last Updated:
Assembly Election 2026: মা তারার মন্দিরে পুজো দিয়ে বুলেট চালিয়ে রাস্তায় প্রচারে বেরিয়ে পড়লেন রামপুরহাট এর বিজেপি প্রার্থী!
বীরভূম,সৌভিক রায়: সামনেই বিধানসভা নির্বাচন। হাতে আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রামপুরহাট বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার প্রচারে বাড়ছে গতি। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই তাকে দেখা যায় বেশ আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক মেজাজে। প্রার্থী তালিকা ঘোষনা হওয়ার পরেই সাধক বামাক্ষ্যাপার সিদ্ধপীঠ মা তারা মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।
রামপুরহাট শহর থেকে একটি বড় বাইক মিছিল বের করা হয়। নিজে বুলেট বাইক চালিয়ে মিছিলে নেতৃত্ব দেন রামপুরহাট বিধানসভার বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। তার সঙ্গে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মা তারা মন্দিরে পৌঁছায়, যেখানে পুজো দেন প্রার্থী।
advertisement
advertisement
প্রার্থী ঘোষণার পর থেকেই গেরুয়া আবির খেলতে দেখা যায় ধ্রুব সাহা এবং তাঁর সমর্থকদের। পুরো এলাকা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। এখন রামপুরহাট বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক লড়াই ক্রমশ জমে উঠছে। শেষ পর্যন্ত এই কেন্দ্রে সবুজ আবির উড়বে, না গেরুয়া সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।
advertisement
অন্যদিকে তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায় যিনি ২০০১ সাল থেকে মোট পাঁচবারের বিধায়ক ছিলেন এবং পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তিনিও দুইদিন পর থেকে পুরোদমে প্রচারে বেরিয়ে পড়বেন বলে জানা যায়। ইতিমধ্যেই আশিস বন্দ্যোপাধ্যায় নিজের এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু করেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Mar 21, 2026 4:12 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Assembly Election 2026: দিলীপ ঘোষের কায়দাতে বাইক চালিয়ে প্রচার এই বিজেপি প্রার্থীর! রামপুরহাটে ঝড় তুললেন ধ্রুব সাহা









