Mayapur ISKCON Temple: সেজে উঠেছে ইসকন মন্দির! তিন দিন ধরে চলবে একাধিক অনুষ্ঠান, সপ্তাহান্তের ছুটিতে গন্তব্য হোক মায়াপুর
- Reported by:Mainak Debnath
- Published by:Sneha Paul
Last Updated:
Mayapur ISKCON Temple: মায়াপুর ইসকন মন্দিরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ কনভেনশন। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে মন্দির চত্বর। ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
মায়াপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ নদিয়ার মায়াপুরে ইসকনের সদর দফতরে শুরু হয়েছে ট্রাইবাল কেয়ার ট্রাস্টের দশম বার্ষিক তিন দিনব্যাপী কনভেনশন। চলতি মাসের ২০, ২১ ও ২২ তারিখ পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধিদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের দাবি, ভারতবর্ষের ১০টি রাজ্য থেকে প্রায় তিন হাজার প্রতিনিধি এই কনভেনশনে যোগ দিয়েছেন।
ইসকন সূত্রে জানা গিয়েছে, এই কনভেনশনের মূল উদ্দেশ্য হল জনজাতির পিছিয়ে পড়া মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা এবং তাঁদের মূল স্রোতে ফিরিয়ে আনা। শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং আত্মনির্ভরতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ কান্দিতে বন্দুক হাতে দুষ্কৃতীদের দাপাদাপি! জমির মালিকানা নিয়ে বিবাদ থেকে ধুন্ধুমার, নামাতে হল কেন্দ্রীয় বাহিনী
ইসকন মিডিয়া কনভেনার রসিক গৌরাঙ্গ দাস জানান, শ্রী চৈতন্য মহাপ্রভুর সর্বজনীন করুণা ও মানবিকতার ভাবধারাকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। বর্তমানে দেশের ১০টি প্রদেশের ২৯টি জেলার ২৯৩টি গ্রামে ট্রাইবাল কেয়ার ট্রাস্টের বিভিন্ন কর্মসূচি চালু রয়েছে, যার ফলে লক্ষ লক্ষ আদিবাসী মানুষ উপকৃত হচ্ছেন। এই প্রকল্পগুলির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে, যাতে জনজাতি সম্প্রদায়ের মানুষ সমাজের মূল ধারার সঙ্গে যুক্ত হতে পারেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কনভেনশন চলাকালীন অংশগ্রহণকারীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাঁদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় অনুষ্ঠানগুলিকে তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ কেবলমাত্র একটি সামাজিক প্রকল্প নয়, বরং মানবিক মূল্যবোধের বিস্তার ঘটানোর একটি প্রচেষ্টা। সুশীল সমাজ ও শিক্ষিত নাগরিকদের এই কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে, যাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভালোবাসা ও সাম্যের বার্তা আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
Mar 21, 2026 3:32 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mayapur ISKCON Temple: সেজে উঠেছে ইসকন মন্দির! তিন দিন ধরে চলবে একাধিক অনুষ্ঠান, সপ্তাহান্তের ছুটিতে গন্তব্য হোক মায়াপুর








