পাথরচাপুরি মাজারে চাদর চড়ালেন তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়, কী চাইলেন তিনি?
- Reported by:Souvik Roy
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
প্রচারের ব্যস্ততার মাঝে মাজার জিয়ারত করে জয়ের বিষয়ে পূর্ণ আত্মবিশ্বাস এই তৃণমূল প্রার্থী
সামনের মাসের ২৩ তারিখ বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২৯১ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গিয়েছে। চলতি বছর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণায় ছিল বড় চমক। হাঁসন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে অশোক চ্যাটার্জিকে সরিয়ে ফায়েজুল হক ওরফে কাজল শেখকে। পাশাপাশি সিউড়ি প্রাক্তন বিধায়ক তথা দলের কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরীকে টিকিট না দিয়ে প্রার্থী করা হয়েছে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে তাদের নিজেদের দলের হয়ে প্রচার এবং দেওয়াল লিখন শুরু করেছেন। ঠিক সেইমতো প্রচার করতে বেরিয়ে সিউড়ির পাথরচাপুরি দাতা বাবার মাজারে চাদর চড়ালেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ নির্বাচনী প্রচারের মাঝেই হঠাৎ তিনি বীরভূমের এই পবিত্র মাজার শরিফে উপস্থিত হন। সেখানে তিনি মোট তিনটি চাদর চড়ান বলে তৃণমূল সূত্রে খবর।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
উজ্জল চট্টোপাধ্যায় তিনি জানান " দল আমাকে যোগ্য মনে করে সিউড়ির মত এত বড় বিধানসভায় আমাকে প্রার্থী করে দায়িত্ব দিয়েছেন, আর সেই কারণে নিজের এবং দলের জয়ের প্রার্থনার পাশাপাশি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় পৃথকভাবে চাদর উৎসর্গ করি।"ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
পাথরচাপুরি দাতা বাবার আশীর্বাদ নিয়ে উজ্জ্বল চট্টোপাধ্যায় আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখেই তিনি মানুষের আশীর্বাদ চাইছেন। এই কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে ছিলেন রাজু, ডিস্কো, মহাবীর সহ সিউড়ি ও পাথরচাপুরি অঞ্চলের একঝাঁক তৃণমূল নেতা ও কর্মী সমর্থকরা। প্রচারের ব্যস্ততার মাঝে মাজার জিয়ারত করে জয়ের বিষয়ে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেন তৃণমূল প্রার্থী।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement





