advertisement

Murshidabad News: কান্দিতে বন্দুক হাতে দুষ্কৃতীদের দাপাদাপি! জমির মালিকানা নিয়ে বিবাদ থেকে ধুন্ধুমার, নামাতে হল কেন্দ্রীয় বাহিনী

Last Updated:

Murshidabad News: শরিকি জমির মালিকানা থেকে বিবাদের জেরে কান্দিতে ধুন্ধুমার। দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হয়েছেন ৬ জন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ শরিকি জমির মালিকানাকে নিয়ে বিবাদকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত হাটপাড়া এলাকা। দুষ্কৃতীদের দাপাদাপি থামানোর জন্য শেষ পর্যন্ত কান্দি থানার পুলিশকে ওই এলাকায় বিশাল কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়। কান্দি থানার আইসি সহ পুলিশের শীর্ষ আধিকারিকেরা ইতিমধ্যেই এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীদের হামলায় কমপক্ষে ছ’জন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারলেও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি বলেই জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ভোটের বাজারে আয়ের নয়া দিশা! শিলিগুড়িতে পতাকার ‘বাতা’ ঘিরে বাড়ছে ব্যবসা, অর্ডার সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে হাটপাড়ায় এলাকার বাসিন্দা জনৈক আজান শেখ নিজের তিন ছেলে এবং স্ত্রীকে নিয়ে তাঁরই এক দূর সম্পর্কের আত্মীয় তৌহিদ শেখের বাড়িতে এসে হাজির হন এবং একটি জমির মালিকানাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিবাদ বেঁধে যায়। সূত্রের খবর, সেই সময় আজান শেখ একটি দেশি আগ্নেয়াস্ত্র বার করে তৌহিদের পরিবারের সদস্যদের মারধর করতে শুরু করে। এই সময় ঘটনাস্থলে আজান শেখের তিন ছেলে এবং তাঁর কয়েকজন আত্মীয় বন্দুক, শাবল এবং অন্য ধারালো অস্ত্র নিয়ে হাজির হয়ে যায়।
advertisement
advertisement
অভিযোগ, তাঁরা সকলে মিলে তৌহিদের পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করে। তৌহিদের পরিবারের সদস্যদের উপর যখন হামলা চলছিল সেই সময় কয়েকজন আজান শেখকে একটি আগ্নেয়াস্ত্র সহ ধরে ফেলে। সেই সময় তাঁর বাকি সঙ্গীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ এলাকায় পৌঁছলে তৌহিদের পরিবারের সদস্যরা আজানের কাছ থেকে উদ্ধার হওয়া বেআইনি আগ্নেয়াস্ত্রটি পুলিশের হাতে তুলে দেয়।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই হামলার ঘটনায় আমিরুল শেখ, রবিউল শেখ, আসিফ শেখ, বানার শেখ, তৌহিদ শেখ এবং সুকেরা বিবি গুরুতর আহত হয়েছেন। তাঁদের মাথা এবং শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য প্রথমে কান্দির গোকর্ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা আহতদের বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন।
advertisement
আহতদের পরিবারের এক সদস্য রাজিমা খাতুন বলেন, “আমাদেরই এক দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে আজান শেখের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। আজ ইদের নামাজ শেষে হঠাৎ করেই আজান শেখ, তাঁর স্ত্রী এবং আরও কয়েকজন আমাদের বাড়িতে এসে ওই জমি নিয়ে অশান্তি শুরু করে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনার খবর পাওয়ার পরই কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ওই এলাকায় পৌঁছে যায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে গোটা এলাকা ঘিরে ফেলে। কান্দি থানার এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: কান্দিতে বন্দুক হাতে দুষ্কৃতীদের দাপাদাপি! জমির মালিকানা নিয়ে বিবাদ থেকে ধুন্ধুমার, নামাতে হল কেন্দ্রীয় বাহিনী
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement