ইউরোপ অনবদ্য সন্দেহ নেই, কিন্তু এই ৬ জায়গা না দেখলে ভ্রমণবিলাসের দিনলিপি মাটি
- Reported by:BENGALI NEWS18
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Ultimate Eastern European trip: এবার কথা হোক পূর্ব ইউরোপ নিয়ে, তার ৬ অনন্য আকর্ষণ না দেখলে জীবনটাই মাটি, ওই সোশ্যাল মিডিয়ার ভাষায় এই জায়গাগুলোকে ‘হিডেন জেম’ বললেও ক্ষতি নেই!
বাঙালির না কি পায়ের তলায় সরষে! আর হাতের মুঠোয় ম্যাপ, দু-চোখ ভরা নতুন জায়গা দেখার উত্তেজনা। ভ্রমণপিপাসু বাঙালি বারে বারে ইউরোপকে বেছে নিয়েছে তার পর্যটন গন্তব্য হিসেবে। এবার কথা হোক পূর্ব ইউরোপ নিয়ে, তার ৬ অনন্য আকর্ষণ না দেখলে জীবনটাই মাটি, ওই সোশ্যাল মিডিয়ার ভাষায় এই জায়গাগুলোকে হিডেন জেম বললেও ক্ষতি নেই!
advertisement
প্রাগ, চেক প্রজাতন্ত্র (Prague, Czechia): একশো স্পায়ারের শহর আর একশো মজার শহরও বইকি! ঐতিহাসিক টাওয়ার, গির্জা, Vltava নদীর ধার ঘেঁষে পাথরের রাস্তা ধরে পায়ে পায়ে মধ্যযুগের পুরনো শহরে ফিরে যাওয়ার রোমাঞ্চ বড় কম নয়। হাতে এক বা দুই দিন সময় থাকলেই যথেষ্ট- প্রাগ দুর্গ, চার্লস ব্রিজ, অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক, ইহুদি কোয়ার্টার নিয়ে যাবে ইতিহাসে।
advertisement
চেস্কি ক্রুমলভ, চেকিয়া (Český Krumlov, Czechia): ফের সেই চেকিয়া? আগে চেক করে নেওয়া যাক কী কী আছে! প্রাগ থেকে ঘণ্টা দুই দক্ষিণে গেলেই পৌঁছানো যাবে এখানে, ইউনেসকো তালিকাভুক্ত এই স্থানের সৌন্দর্য আর ইতিহাস দুই মনোরম। চেস্কি ক্রুমলভ দুর্গ, সরু রাস্তা, প্রাণবন্ত এক স্কোয়ার- অতীতে হারিয়ে যেতে আবার কী লাগে!
advertisement
ব্রাতিস্লাভা, স্লোভাকিয়া (Bratislava, Slovakia): চেস্কি ক্রুমলভ থেকে ঘণ্টা তিনেক গাড়ি চালিয়ে চলে আসা যায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। নদীর তীর ধরে কফি নিয়ে পায়চারি, স্থানীয় কাফেতে ভোজন করতে করতে ছকে নেওয়া যায় কার্পেথিয়ান পর্বতমালার বনাঞ্চলে হাইকিং বা সাইক্লিংয়ের প্ল্যান। ব্রাতিস্লাভা ফোর্ট, স্লোভাক হিস্টরি মিউজিয়াম, ইউএফও টাওয়ার থেকে শহরের দৃশ্য দেখা, সুনীল সেন্ট এলিজাবেথ গির্জা- রূপকথার মতো সময় কাটবে।
advertisement
advertisement
জাকোপানে এবং টাট্রা পর্বতমালা, পোল্যান্ড (Zakopane & Tatra Mountains, Poland): বুদাপেস্ট থেকে উত্তরে ড্রাইভ করে চলে আসা যায় পোল্যান্ড আর হাঙ্গেরির সীমান্তে। শহরের সৌন্দর্য চোখকে ক্লান্ত করলে এবার প্রকৃতিতে সে আশ্রয় পাবে। স্কিইং, স্নোবোর্ডিং, থার্মাল বাথ, হাইকিং, বাইকিং, রাফটিং- বিনোদনের আয়োজন আছে হরেক, ইচ্ছেমতো সময় কাটানোর উপায়টা শুধু বেছে নিলেই হল! তার পরেই শুধু প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া!
advertisement
ক্র্যাকাও, পোল্যান্ড (Krakow, Poland): জাকোপানে থেকে ঘণ্টাদুয়েক দূরে ক্র্যাকাওতে এসে শেষ হবে পূর্ব ইউরোপ ঘোরার পালা। আউশভিৎজ-বারকেনাউ স্মৃতিস্তম্ভ জীবন্ত করে তুলবে হলোকাস্টের মুহূর্ত। এছাড়াও ক্র্যাকাওর উপকণ্ঠে উইলিচ্কা লবণ খনি রয়েছে , ৭০০ বছরের পুরনো এই খনি আজও চালু রয়েছে। মেইন মার্কেট স্কোয়ার, ওয়াওয়েল ফোর্ট, সেন্ট মেরি ব্যাসিলিকা- ঘোরার জায়গার এখানেও কমতি নেই!





