উত্তরপাড়ায় অবাক কাণ্ড...! তৃণমূল প্রার্থী শীর্ষণ্যর মুখোমুখি, সামনে আসতেই যা বললেন মীনাক্ষী, সবাই হতবাক!
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Minakshi Mukherjee Vs Shirshanya Banerjee: কোন্নগর ধারসার একটি ইদগাহে আচমকা মুখোমুখি দুই বিপরীত শিবির। সামনে আসতেই সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় যা করলেন সবাই তাজ্জব।
ইদের পবিত্র দিনে উত্তরপাড়া বিধানসভা এলাকায় দেখা গেল এক ভিন্ন রাজনৈতিক ছবি। কোন্নগর ধারসার একটি ইদগাহে সৌজন্য বিনিময়ে মিলিত হলেন সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। উৎসবের আবহে রাজনৈতিক বিভাজন ভুলে একে অপরকে শুভেচ্ছা জানান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যা এলাকায় ইতিবাচক বার্তা দিয়েছে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
এদিন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানান, “আজ ইদের দিন, তাই কোনও রাজনৈতিক প্রচার নয়, সকলকে শুভেচ্ছা জানাতেই এসেছি।” তিনি আরও বলেন, এই লড়াই ব্যক্তি বিশেষের নয়, বরং মতাদর্শের। সৌজন্য বিনিময়ের মাধ্যমে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কেও শুভেচ্ছা জানান এবং সুস্থ প্রতিযোগিতার বার্তা দেন।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
অন্যদিকে, ইদের শুভক্ষণে এলাকায় উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। ছেলেকে সঙ্গে নিয়ে তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। যদিও উৎসবের আবহে সৌহার্দ্যের ছবি ধরা পড়ে, তবুও রাজনৈতিক বক্তব্যে কড়া সুর শোনা যায় তাঁর গলায়। নাম না করে সিপিআই(এম) প্রার্থীকে ‘পরিযায়ী’ বলে কটাক্ষ করেন এবং ভবিষ্যতের জন্য “জায়গা দেখে রাখার” পরামর্শ দেন।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ভূমিকাতেও তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, সংবিধান ও গণতান্ত্রিক কাঠামোর প্রতি যথাযথ সম্মান দেখানো হচ্ছে না এবং নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে কাজ করা হচ্ছে। পাশাপাশি বিজেপি ও সিপিআই(এম) এর বিরুদ্ধেও তোপ দাগেন তিনি, দাবি করেন রাজ্যে মানুষের আস্থা শুধুমাত্র তৃণমূলের উপরেই রয়েছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement









