advertisement

Mamata Banerjee: রবিবার থেকে ভবানীপুরে প্রচার শুরু তৃণমূল প্রার্থী মমতার, চেতলায় কর্মিসভা! নন্দীগ্রাম যাচ্ছেন অভিষেক

Last Updated:

সোমবার থেকেই জেলায় জেলায় প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী৷ তার আগে ভবানীপুরে কর্মিসভা করবেন তিনি৷

ভবানীপুরে প্রচার শুরু করছেন মমতা, নন্দীগ্রামে যাচ্ছেন অভিষেক৷
ভবানীপুরে প্রচার শুরু করছেন মমতা, নন্দীগ্রামে যাচ্ছেন অভিষেক৷
আগামিকাল রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মিসভায় উপস্থিত থাকবেন তৃণমূলনেত্রী৷
তৃণমূল সূত্রে খবর, রবিবার অহীন্দ্র মঞ্চে ভবানীপুর বিধানসভা এলাকার দলীয় কাউন্সিলর এবং বুথ স্তরের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী৷ সেই বৈঠক থেকেই দলীয় নেতাকর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেবেন তিনি৷ আগামী সোমবার থেকেই জেলা জেলায় প্রচারে যাওয়ার কথা রয়েছে তৃণমূলনেত্রীর৷ তাঁর অনুপস্থিতিতে কীভাবে ভবানীপুরে প্রচারের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে, দলের কাউন্সিলর এবং নেতা কর্মীদের সেই নির্দেশই দেবেন তৃণমূলনেত্রী৷
advertisement
প্রসঙ্গত গত বৃহস্পতিবারই ভবানীপুরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির অফিসে একটি প্রস্তুতি বৈঠক হয়৷ সেখানেও ভবানীপুর এলাকার দলীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন৷ সেখানেও দলের কাউন্সিলরদের নিজেদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছিল৷ ভবানীপুরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দলের রণকৌশল কী হবে, তাও বুঝিয়ে দেওয়া হয়েছিল৷ উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে – এই স্লোগানকে সামনে রেখেই ভবানীপুরে প্রচারে ঝড় তুলতে চাইছে শাসক দল৷
advertisement
advertisement
প্রসঙ্গত, ভবানীপুরে ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ এ দিনও কালীঘাট মন্দিরে পুজো দিয়ে ভবানীপুরে প্রচার করেন শুভেন্দু অধিকারী৷
মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন ভবানীপুরে কর্মিসভা করবেন, অন্যদিকে নন্দীগ্রামে কর্মিসভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও৷ আগামী ২৫ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কর্মিসভা করবেন বলে তৃণমূল সূত্রে খবর৷
advertisement
গত মঙ্গলবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন একদা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নন্দীগ্রামের প্রাক্তন বিজেপি নেতা পবিত্র কর৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে নন্দীগ্রাম থেকে প্রার্থী করে তৃণমূল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: রবিবার থেকে ভবানীপুরে প্রচার শুরু তৃণমূল প্রার্থী মমতার, চেতলায় কর্মিসভা! নন্দীগ্রাম যাচ্ছেন অভিষেক
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement