Brother and Sister Relation: বন্ধুই বোনের প্রেমিক! না পসন্দ ভাইয়ের, কথা শুনল না বোন, ভাই তাই নিল শেষ পদক্ষেপ
- Reported by:Amit Sarkar
- Published by:Debalina Datta
Last Updated:
Brother and Sister Relation: কলকাতার বুকে অনার কিলিং, বোনের প্রেমিককে পছন্দ নয়, তাই এবার ...
কলকাতা: নারকেলডাঙা যুবতী খুনের প্রায় দু’মাস গ্রেফতার যুবতীর ভাই৷ ১৪ জানুয়ারি দুপুরে নিজের ঘরেই খুন হন যুবতী পুষ্পা কুমারী ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন পুষ্পার ভাই সঞ্জীব কুমার৷
বিহার সহ বেশ কয়েকটি রাজ্য ঘুরে নারকেলডাঙা এলাকায় এলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ অভিযুক্তকে শিয়ালদা আদালতে পেশ করা হয়। ৩০ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
নিজের বন্ধুর সঙ্গে দিদি পুষ্পার প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি। বারবার দিদিকে সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য চাপ দিতে থাকে। অবশেষে গলায় ফাঁস দিয়ে দিদিকে খুন করে ভাই সঞ্জীব৷
advertisement
advertisement
এদিকে ১৬ জানুয়ারি দুপুর ৩টে নাগাদ নারকেলডাঙার শিবতলা লেনের বাসিন্দা পুষ্পা কুমারীকে অচেতন অবস্থায় তাঁর ঘর থেকেই উদ্ধার করা হয়েছিল। বছর তেইশের ওই যুবতীকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছিলেন। অস্বাভাবিক মৃত্যুর কারণে দেহের ময়নাতদন্ত করানো হয়।
advertisement
পুলিশ সূত্রে খবর, বুধবার নিজের ঘরেই ছিলেন পুষ্পা নামের ওই যুবতী। তাঁর বাবা তখন বাড়ির বাইরে ছিলেন। এক প্রতিবেশী জানিয়েছিলেন, পু়ষ্পা নিজের ঘরের খাটে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তারপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
পুষ্পার বাড়়ির উল্টো দিকে থাকা প্রতিবেশী, বিজন্তী দেবী বৃহস্পতিবার নারকেলডাঙা থানায় গিয়ে খুনের মামলা দায়ের করেন। তারপরেই ঘটনার তদন্তে নামে পুুলিশ৷
advertisement
Amit Sarkar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 21, 2026 5:04 PM IST











