advertisement

West Bengal Assembly Elections 2026: বাবার ঠিক পাশেই...হাতজোড় করে প্রিয়দর্শিনী! মমতার ভবানীপুরে এবার বিশেষ দায়িত্বে ফিরহাদ কন্যা

Last Updated:

West Bengal Assembly Elections 2026: এসআইআরের সময় থেকে শুরু করে ভবানীপুরের ভোটের রণকৌশলের বৈঠক সবেতেই নজর কেড়েছে প্রিয়দর্শিনী হাকিমের উপস্থিতি৷

ভবানীপুরের তৃণমূল কো-অর্ডিনেটর প্রিয়দর্শিনী হাকিম
ভবানীপুরের তৃণমূল কো-অর্ডিনেটর প্রিয়দর্শিনী হাকিম
ভবানীপুর: আকাশে তখন দিন শুরুর নরম আলো৷ সোমবার সকালে দোরে দোরে প্রচার৷ প্রচারকেন্দ্র ছাব্বিশের নির্বাচনের ভরকেন্দ্র ভবানীপুর৷ রবিবার সন্ধেবেলাতেই কর্মিদের উদ্দেশ্যে নির্বাচনী ভোকাল টনিক দিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপরে, আজ, সোমবার থেকে ভবানীপুর কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শুরু হল তৃণমূলের প্রচার৷ তবে, প্রথম দিনের প্রচারে নজর কাড়ল বিশেষ একটি ছবি৷ যেখানে দেখা যাচ্ছে, মন্ত্রী তথা শহরের মেয়র ফিরহাদ হাকিমের ঠিক পাশেই হাতজোড় করে মানুষের সঙ্গে জনসংযোগ সারছেন তাঁর কন্যা প্রিয়দর্শিনী হাকিম৷
রাজনৈতিক ময়দানে প্রিয়দর্শিনী হাকিমের উপস্থিতি নতুন কিছু নয়৷ শোনা যায়, ঘনিষ্ঠ মহলে ফিরহাদ একাধিক বার তাঁর কন্যার রাজনীতির প্রতি আগ্রহের কথা প্রকাশ করেছেন৷ এখন ফিরহাদ হাকিম যেমন হাতের তালুর মতো চেনেন ভবানীপুরকে, বাবার চোখ দিয়েই ভবানীপুর, কলকাতা বন্দর এলাকাকে চিনতে চাইছেন ফিরহাদ কন্যা৷
advertisement
advertisement
তৃণমূল খবর, ভবানীপুরে এসআইআর প্রক্রিয়া নিয়ে যে সমস্ত কাজ হয়েছে সেখানে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে প্রিয়দর্শিনীকে৷ বিএলও-২ দের নিয়ে যখন বৈঠক হয়েছে, বা ভবানীপুরের রণকৌশল স্থির করতে যখন বৃহস্পতিবার এবম রবিবার রাতে যে বৈঠক হয়েছে, তাতে উল্লেখযোগ্য ভাবে দেখা গিয়েছে প্রিয়দর্শিনী হাকিমকে৷
নিজেও এলাকাতে বিভিন্ন সময়ে জনসংযোগ করেন বলে জানা গিয়েছে৷ এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন৷ এর আগে বাবা ভোটের কাজে তাঁকে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল৷ এবার প্রিয়দর্শিনী ভবানীপুর কেন্দ্রের তৃণমূলের কো-অর্ডিনেটর৷
advertisement
জানা গিয়েছে, এবারে তাঁর ফোকাস একেবারেই ভবানীপুরে নিবদ্ধ৷ বিভিন্ন দায়িত্ব সামলাচ্ছেন. এবং বাবা ফিরহাদের সঙ্গেই সকাল থেকে ডোর টু ডোর ক্যাম্পেন চালাতে দেখা গিয়েছে তাঁকে৷
প্রিয়দর্শিনী হাকিমের বক্তব্য, ‘‘ছোট থেকেই এই এলাকায় বড় হয়েছি৷ এলাকার মানুষজন চেনে৷ বহুমানুষজন আমাদের এখানে আসেন৷ বহু মানুষকে চিনি৷ সকলের সাথেই আমাদের আত্মিক বন্ধুত্ব রয়েছে৷ প্রত্যেককেই চিনি৷ যেহেতু ভোট আসলে প্রচার হয়, আমিও সেই জন্য বাবার সাথে প্রচার করছি৷ মানুষের সাথে কথা বলছি৷ এলাকার উন্নয়নের কথা তুলে ধরছি৷’’
advertisement
ফিরহাদ হাকিমও এবার প্রার্থী৷ ভবানীপুরের পাশের আসন কলকাতা বন্দর৷ কিন্তু বলাই হয় যে, ফিরহাদ হাকিম একদিন প্রচারে না গেলেও কলকাতা বন্দরে দারুণ ভোটে তিনি জিতবেন৷ এবারে ভবানীপুরের মূল দায়িত্ব তাঁর এবং সুব্রত বক্সির উপরে দিয়েছেন মমতা৷ যেহেতু গোটা রাজ্যজুড়েই প্রচার কর্মসূচিতে থাকবেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly Elections 2026: বাবার ঠিক পাশেই...হাতজোড় করে প্রিয়দর্শিনী! মমতার ভবানীপুরে এবার বিশেষ দায়িত্বে ফিরহাদ কন্যা
Next Article
advertisement
RG Kar Hospital: 'সিঁড়ি বেয়ে উঠতে গিয়েছে বাবা পড়ে যায়, আমি ধরে ফেলি! ওখানেই...' আরজি করের ঘটনায় যা বললেন মৃতের ছেলে
'সিঁড়ি বেয়ে উঠতে গিয়েছে বাবা পড়ে যায়, আমি ধরে ফেলি! ওখানেই...' আরজি করের ঘটনায় যা বললেন মৃতের ছেলে
  • অব্যবস্থার কারণে বিশ্বজিৎ সামন্তের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ

  • বিশাল সামন্ত জানান, বাবাকে সিঁড়ি দিয়ে ওপরে তুলতে গিয়ে পড়ে যান

  • সচল লিফটের তথ্য না জানানোয় পরিবারের ক্ষোভ প্রকাশ পেয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement