Soumitra Khan: হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি শুরু..প্রার্থীর হয়ে প্রচারে নেমেই পুরনো মেজাজে সৌমিত্র খাঁ! ইন্দাসের OC নিয়ে কী বললেন জানেন? নিশানায় BDO-ও
- Reported by:DEBABRATA MONDAL
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Soumitra Khan: ইন্দাসের বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারার হয়ে প্রচার করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷ তোলেন পক্ষপাতিত্বের অভিযোগ৷
ইন্দাস, বাঁকুড়া: বিজেপি প্রার্থীর হয়ে ভোটের প্রচারে নেমেই পুরনো মেজাজে দেখা গেল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে৷ সম্প্রতি ইন্দাস বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারার হয়ে প্রচারে নেমেছিলেন তিনি৷ আর তারপরেই আনলেন অভিযোগ৷ সরাসরি নিশানায় ইন্দাস থানার পুলিশ ও বিডিও৷
নির্বাচনের আগে এবার ইন্দাস থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অবিলম্বে এই পক্ষপাতিত্ব বন্ধ না করলে পদ থেকে সরতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ। ঘটনায় পাল্টা সাংসদকেই একহাত নিয়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব।
advertisement
advertisement
ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্রে যুযুধান তৃনমূল ও বিজেপি শিবিরের মধ্যে শুরু হয়েছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা। এর মাঝেই এবার ইন্দাস থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন খোদ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদের দাবি, ইন্দাস থানা এলাকার বিভিন্ন জায়গায় প্রচারমূলক তৃণমূলের পতাকা রেখে দিয়ে, বাকি দলের পতাকা খুলে ফেলে দেওয়া হচ্ছে।
advertisement
ইন্দাস থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদের পুলিশ বলেও অভিযোগ করেছেন সাংসদ। নির্বাচনী বিধি লাগুর পরেও ইন্দাসে বিডিও-র অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংসদ। সাংসদের হুঁশিয়ারি, এমনটা চলতে থাকলে ইন্দাস থানার ওসি-কে পদ থেকে সরতে হবে।
advertisement
সাংসদের এই হুঁশিয়ারির পাল্টা সাংসদকেই দূষেছে তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদ। তাঁর দাবি, ‘‘সাংসদ কী তা সকলেই জানে। শেখ হামিদের আতঙ্ক এখন তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। তাই তিনি এমন মন্তব্য করেছেন।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Mar 23, 2026 10:35 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Soumitra Khan: হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি শুরু..প্রার্থীর হয়ে প্রচারে নেমেই পুরনো মেজাজে সৌমিত্র খাঁ! ইন্দাসের OC নিয়ে কী বললেন জানেন? নিশানায় BDO-ও











