WB Assembly Elections 2026: ভোটের আগে অ্যাকশন মোডে জেলা পুলিশ! সীমান্তবর্তী এলাকায় কড়া নজর, বাড়ল নাকা চেকিং পয়েন্ট-সিসি ক্যামেরার সংখ্যা
- Reported by:Annanya Dey
- Published by:Sneha Paul
Last Updated:
West Bengal Assembly Elections 2026: শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে আলিপুরদুয়ারকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সিসি ক্যামেরার সংখ্যা বেড়েছে, বসেছে লাইভ ক্যামেরা। জেলার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় চলছে কড়া নজরদারি।
আলিপুরদুয়ার, অনন্যা দেঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আলিপুরদুয়ার জেলার সীমান্ত এলাকাগুলিতে জেলা পুলিশের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার সংখ্যা, বসানো হয়েছে লাইভ ক্যামেরা, যা জেলা পুলিশের তরফে মনিটরিং করা হবে।
আলিপুরদুয়ার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে জেলায় মোট ২৭টি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে। তবে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে আরও বুথ চিহ্নিত করে তার তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। একইসঙ্গে এই ধরনের স্পর্শকাতর বুথের সংখ্যা কমানোর দিকেও নজর দিচ্ছে প্রশাসন।
আরও পড়ুনঃ বুথ জ্যাম-ছাপ্পা ভোটে জিরো টলারেন্স! নির্বাচনের মুখে কড়া হুঁশিয়ারি এডিজি বিশাল গর্গের, পুলিশ আধিকারিকদের দিলেন বিশেষ নির্দেশ
জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান, নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই জেলায় সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আরও কেন্দ্রীয় বাহিনী আসার সম্ভাবনা রয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। মোট ১৬টি নাকা চেকিং পয়েন্ট তৈরি করা হয়েছে। যার মধ্যে ভুটান সীমান্তবর্তী এলাকাতেও তিনটি নাকা চেকিং পয়েন্ট রয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সুপার নিজে জেলার বিভিন্ন থানা এলাকার রুট মার্চে অংশ নিচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। তিনি জানান, “সকাল ও বিকেল, দুই সময়েই নিয়মিত রুট মার্চ করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ বজায় থাকে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে জেলা পুলিশ সম্পূর্ণভাবে প্রস্তুত।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Mar 23, 2026 10:23 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Elections 2026: ভোটের আগে অ্যাকশন মোডে জেলা পুলিশ! সীমান্তবর্তী এলাকায় কড়া নজর, বাড়ল নাকা চেকিং পয়েন্ট-সিসি ক্যামেরার সংখ্যা







