RG Kar Hospital: 'সিঁড়ি বেয়ে উঠতে গিয়েছে বাবা পড়ে যায়, আমি ধরে ফেলি! ওখানেই...' আরজি করের ঘটনায় যা বললেন মৃতের ছেলে
- Written by:Sudipta Sen
- Published by:Rachana Majumder
Last Updated:
আরজি কর হাসপাতালে নিমতার বিশ্বজিৎ সামন্তের মৃত্যুতে চাঞ্চল্য. গ্রাউন্ড ফ্লোরে বাথরুম ও লিফট সংক্রান্ত অব্যবস্থার অভিযোগ তুললেন ছেলে বিশাল সামন্ত.
উত্তর ২৪ পরগনা: ঠিক কী হয়েছিল আরজি করে? কী জানা যাচ্ছে? পরিবার সূত্রে খবর, নিমতার বাসিন্দা বিশ্বজিৎ ২.৩০ নাগাদ শারীরিক অসুস্থতা নিয়ে আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি হন। রাতে অক্সিজেন দেওয়া হয়। পরে বাথরুমের জন্য যেতে চাইলে হাসাপাতালের কেউ একজন তাকে জানায় বাইরের কমন বাথরুমে যেতে। ছেলে ও তাঁর আত্মীয় একজন তাঁকে ধরে ট্রমার বাইরে, আরজি করের গেটের ভিতর ‘পে অ্যান্ড ইউজ টয়লেট’ নিয়ে যান। ওপরে তলায় সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে পেসেন্টকে। ওখানেই মৃত্যু।
advertisement
যেমনটা পরিবার বলছে, একটি অচল ও একটি সচল লিফট ছিল। কিন্তু সচল লিফটের কথা পরিবার জানত না। কেউ একজন (পরিবার বলছেন ডাক্তার) জানান, পেশেন্টকে বাথরুম করতে হলে বাইরের পে অ্যান্ড ইউজে নিয়ে যেতে। উনি লিফটের কথা জানায়নি। নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলে জানলাম গ্রাউন্ড ফ্লোরের রোগীরা বাইরেই যায় বাথরুম করতে। ওপরের সাত পর্যন্ত বাথরুম আছে। গাউন্ড ফ্লোরের রোগীরা কোথায় যাবে কোনও জবাব নেই। মৃতের ছেলে বিশাল সামন্তের দাবি, ‘লিফটের কথা বলেনি হাসপাতালের ডাক্তার৷ বলল বাইরে নিয়ে যেতে বাথরুম করাতে।’
advertisement
শ্বাসকষ্টরে সমস্যা ছিল বাবার। একটু স্টেবল ছিল স্ট্রেচার লাগেনি৷ তবে বাইের বাথরুমের ওপরে শৌচালয়। সিঁড়ি বেয়ে উঠতে গিয়েছে বাবা পড়ে যায়, আমি ধরে ফেলি৷ ওখানেই মৃত্যু। গ্রাউন্ড ফ্লোরে বাথরুম নেই, লিফটের কথা জানলে ওপরে যেতে পারতাম৷ কিছুদিন আগেও শুনলাম লিফটে মৃত্যু। জানতাম লিফট নেই৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 23, 2026 10:16 AM IST









