advertisement

Tollywood Gossip: আর ভ্লগ নয়... বিতর্কের মাঝে বিরাট সিদ্ধান্ত টেলিভিশনের জনপ্রিয় ভ্লগার-অভিনেত্রীর! ফেসবুক পোস্টে জানালেন কারণও

Last Updated:

বাংলা সিরিয়ালের অতি জনপ্রিয় মুখ মানসী৷ সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই সক্রিয়৷ ভিডিও থেকে ছবি, প্রায়ই পোস্ট করেন তিনি৷ নানা বিষয়ে লাইভে তাঁকে পান নেটিজেনরা৷

News18
News18
কলকাতা: টেলি তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতুহল সর্বদাই তুঙ্গে থাকে৷ বিশেষত, রিল লাইফের বাইরে রিয়েল লাইফে কী ঘটছে, তা জানতেই মুখিয়ে থাকে সকলে৷সম্প্রতি টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে৷ তার জেরেই কি ভ্লগিং ছাড়লেন অভিনেত্রী?
‘প্রথম থেকেই আমার সোশ্যাল মিডিয়া নিয়ে আনিহা ছিল। তারপর ব্লগিং, বিটিএস “মাঝে মাঝে post করতাম। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম দিনে দিনে এটা একটা মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে| তাই ঠিক করেছি আমি আজ থেকে কোনোরকম ব্লগ্গিং (vlog) করবো না। কারণ চারিপাশে কিছু কিছু ব্লগার রা যা শুরু করেছে, তা খুব কুরুচিকর and “বন্ধ করা দরকার। একজন ACTOR হিসেবে যতটুকু post দরকার everyday তা আমার টীম করবে।  আমার প্রেস বন্ধুদের বলবো Please keep it simple, headlines can change a lot.
advertisement
advertisement
নতুন কাজ নিয়ে ফিরেছি সোশ্যাল মিডিয়াতে।  এবার দেখা হোক শুধু কাজে… NO MORE VLOGS’ (মূল পোস্টের বানান অপরিবর্তিত)
সম্প্রতি নিজের বিচ্ছেদের কথাও জানিয়েছেন তিনি। ফড়িং বাবুর প্রথম জন্মদিনে জীবনের সবচেয়ে সেরা মুহূর্তের ছবি দিয়ে মানসী লিখেছেন- তোমার মাও আমি, বাবাও আমি৷ আর এই একটি কথাই উস্কে দিয়েছে মানসীর বিচ্ছেদের খবর৷
advertisement
বরাবরই স্পষ্টবাদী তকমা রয়েছে মানসীর৷ লুকোছাপা মোটেই পছন্দ নয় অভিনেত্রীর৷ তাই নিজের বিচ্ছেদ নিয়েও স্পষ্ট জানালেন টলিপাড়ার অভিনেত্রী৷ মানসী জানান, ‘স্বামীর সঙ্গে সমস্যাটা আজকের নতুন নয়, অনেকদিনের৷ সন্তানদের কথা ভেবে অনেকবার চেষ্টা করেছি, তবে শেষপর্যন্ত আর সম্ভব হল না৷ তাই আইনিপথেই ডিভোর্স করছি আমরা৷’
advertisement
বিচ্ছেদের খবর জানিয়ে মানসী সাফ এটাও জানিয়েছেন, স্বামী-স্ত্রী হিসেবে তার একসঙ্গে না থাকলেও বাবা ও মা হিসেবে সন্তানদের সমস্তটাই একসঙ্গে করবেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Gossip: আর ভ্লগ নয়... বিতর্কের মাঝে বিরাট সিদ্ধান্ত টেলিভিশনের জনপ্রিয় ভ্লগার-অভিনেত্রীর! ফেসবুক পোস্টে জানালেন কারণও
Next Article
advertisement
ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! নিউইয়র্ক বিমানবন্দরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ এয়ার কানাডার বিমানের
ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! নিউইয়র্ক বিমানবন্দরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ এয়ার কানাডার বিমানের
  • ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা !

  • নিউইয়র্ক বিমানবন্দরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ বিমানের

  • এয়ার কানাডার বিমান দুর্ঘটনার কবলে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement