Firhad Hakim: '৬০ হাজারের বেশি ভোটে জিতবেন মমতা', চেতলায় 'ঘরের মেয়ে'র ভোট প্রচারে ফিরহাদ, বাড়ি-বাড়ি জনসংযোগে মেয়র
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Rukmini Mazumder
Last Updated:
Firhad Hakim: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের চেতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মসর্থনে ভোট প্রচারে মেয়র ফিরহাদ হাকিম। সাধারণ মানুষের কাছে তাঁর আর্জি, 'ঘরের মেয়েকেই ভোট দিন'
কলকাতা: ভোটে ভরকেন্দ্র ভবানীপুরে তৃণমূলের জোরদার প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে ব্যস্ত ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি জনসংযোগে কলকাতা পুরসভার মেয়র। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের চেতলার রাখাল দাস আড্ডি রোডে ভোট প্রচারে দেখা মিলল ফিরহাদের।
ভবানীপুরের হাই-ভোল্টেজ লড়াইয়ে তৃণমূল কংগ্রেস তাদের প্রচারের মূল সুর ঠিক করে ফেলেছে। এবারও কেন্দ্রবিন্দুতে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ‘ঘরের মেয়ে’ হিসেবে তুলে ধরেই ভোটের কৌশল সাজাচ্ছে দল। গতকাল কর্মিসভায় ভবানীপুরে বাড়ি বাড়ি প্রচারে জোর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। রবিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভোকাল টনিক’-এর পর মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে প্রচারে মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ” ৬০ হাজারের বেশি ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ওয়ার্ডেের সবাই পরিচিত, নিজের ওয়ার্ড। তবু একবার সকলকে মনে করিয়ে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিন। তিনি ভবানীপুরের ঘরের মেয়ে।”
advertisement
ফিরহাদ আরও বলেন, ” যাঁদের নাম বাদ গিয়েছে, দেখা যাক…সোমবার সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে! আদালতের উপর ভরসা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌঁড়েছেন। যদি এর পরেও কারও নাম বাদ থাকে, তবে পরবর্তী আইনি পদক্ষেপ অর্থাৎ ট্রাইবুনাল-সহ অন্যান্য বিষয়ে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকবে।”
advertisement
ভবানীপুর কেন্দ্রটি কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড-৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ ও ৮২-নিয়ে গঠিত, এবং সব ক’টিতেই তৃণমূলের কাউন্সিলর রয়েছেন। সেই সংগঠনিক শক্তিকেই কাজে লাগিয়ে তৃণমূল ভোটের ময়দানে নামছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চেতলা এলাকায় জোরকদমে জনসংযোগ ও ভোট প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দলীয় কর্মীদের নিয়ে এলাকায় মিছিল, বাড়ি-বাড়ি প্রচার এবং মানুষের আশীর্বাদ কামনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তার প্রচারে মমতার উন্নয়নের খতিয়ান তুলে ধরা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 23, 2026 10:35 AM IST









