Purulia News: 'আমরা নারী, আমরা পারি'! সংসার-সন্তান সামলে আজ স্বাবলম্বী মহিলারা, নারীশক্তির উজ্জ্বল দৃষ্টান্ত পুরুলিয়ার অনন্য মেলা
- Reported by:Shantonu Das
- Published by:Sneha Paul
Last Updated:
Purulia News: নারীরাই নির্মাতা, নারীরাই উদ্যোক্তা, নারীরাই রূপকার! পুরুলিয়ায় চলছে নারীশক্তির অনন্য ও অনুপ্রেরণামূলক উদযাপন। 'অনন্য মেলা'য় মহিলাদের জয়জয়কার।
পুরুলিয়া, শান্তনু দাসঃ এ যেন নারীশক্তির এক অনন্য ও অনুপ্রেরণামূলক উৎসব, যেখানে নারীরাই নির্মাতা, নারীরাই উদ্যোক্তা এবং নারীরাই রূপকার। নারীদের হাতে তৈরি জিনিসপত্র বিক্রি করছেন নারীরাই। পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের ভ্যালেন্টাইন্স লজে আয়োজিত হচ্ছে নারীশক্তির এক অপূর্ব উদযাপন ‘অনন্য মেলা’।
এই বিশেষ মেলার মূল আকর্ষণ, একই ছাতার তলায় নারীদের হাতে তৈরি নানা সৃষ্টিশীল ও মনকাড়া পণ্যের প্রদর্শনী ও বিক্রয়। এখানে পাওয়া যাচ্ছে শাড়ি, চুড়ি, কানের দুল থেকে শুরু করে হস্তশিল্প, গৃহসজ্জার সামগ্রী, ঘরোয়া খাদ্যপণ্য। প্রতিটি জিনিসেই মিশে আছে একজন নারীর পরিশ্রম, স্বপ্ন ও নিজের পায়ে দাঁড়ানোর দৃঢ় সংকল্প।
আরও পড়ুনঃ ভোটের আগে অ্যাকশন মোডে জেলা পুলিশ! সীমান্তবর্তী এলাকায় কড়া নজর, বাড়ল নাকা চেকিং পয়েন্ট-সিসি ক্যামেরার সংখ্যা
মেলার আয়োজনে ও পরিচালনায় রয়েছেন ‘আমরা নারী, আমরা পারি’ নামে একদল স্বনির্ভর ও স্বপ্নবান নারীর দল। সমাজে নারীদের আত্মনির্ভর করে তুলতে তাঁরা নিরলসভাবে কাজ করে চলেছেন। তাঁদের বিশ্বাস, মহিলারা যদি নিজের উপর বিশ্বাস রাখতে শেখে, তবে কোনও বাধাই তাঁদের থামিয়ে রাখতে পারে না।
advertisement
advertisement
অনন্য মেলার প্রতিটি স্টলে, প্রতিটি পণ্যে ফুটে উঠেছে নারীদের আত্মপ্রত্যয়, তাঁদের সৃষ্টিশীলতা ও জেদের প্রতিচ্ছবি। বর্তমানে সংসার সামলানোর পাশাপাশি সমাজে নিজেদের স্থান করে নিতেও এগিয়ে এসেছেন এই নারীরা। সেটাই যেন ফুটে উঠেছে।
উদ্যোক্তাদের মধ্যে অরুনিমা চন্দ্র, অরুনিতা চন্দ্র ও শ্বেতা চক্রবর্তী বলেন, “আজও সমাজে নারীরা অব-মূল্যায়িত হয়। ঘরের সব কাজ সামলেও দিনের শেষে প্রশ্ন আসে, ‘তোমরা কর-টা কী?’ এই মেলাই সেই প্রশ্নের জবাব। আমরা প্রমাণ করতে চাই, আমরা নারী, আমরা পারি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, অনন্য মেলা কেবল একটি কেনাবেচার হাট নয়, এটি এক জীবন্ত মঞ্চ, যেখানে নারীরা নিজের পরিচয়, নিজের সৃষ্টিতে ও নিজের আত্মবিশ্বাসে দাঁড়িয়ে আছেন। এই মেলা যেন গর্জে উঠে বলে, নারী কেবল ভোগের নয়, সৃষ্টির প্রতীক। নারী কেবল নীরব নন, পরিবর্তনের ধারক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Mar 23, 2026 10:57 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: 'আমরা নারী, আমরা পারি'! সংসার-সন্তান সামলে আজ স্বাবলম্বী মহিলারা, নারীশক্তির উজ্জ্বল দৃষ্টান্ত পুরুলিয়ার অনন্য মেলা







