Train Cancellation: রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! আদ্রা ডিভিশনে ১ সপ্তাহ ট্রেন চলাচল বিঘ্নিত, বাতিল একাধিক মেমু প্যাসেঞ্জার, ভোগান্তির আশঙ্কা
- Reported by:Shantonu Das
- Published by:Ananya Chakraborty
Last Updated:
South Eastern Railway Update: আদ্রা ডিভিশনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য একাধিক ট্রেন বাতিল ও দেরিতে চলবে। ২৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত এই পরিবর্তনের ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়বে। যাত্রার আগে অবশ্যই ট্রেনের আপডেট জেনে নেওয়া জরুরি
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে আবারও রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে। এই সময়কালে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে চলবে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







