Rishabh Pant: এবার কি ঋষভ পন্থকেও ছেঁটে ফেলবে এলএসজি? সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দিলেন বড় সিদ্ধান্ত!
- Published by:Sudip Paul
Last Updated:
Rishabh Pant: আইপিএল ২০২৫-এর মরশুমটি এলএসজি এবং পন্থের জন্য একেবারেই ভালো যায়নি। ফ্র্যাঞ্চাইজিটি আবারও প্লে-অফে ওঠার সুযোগ হারায় এবং সপ্তম স্থানে শেষ করে।
লখনউ সুপার জায়ান্টস আইপিএল মেগা নিলামে ঋষভ পন্থকে সই করাতে ২৭ কোটি টাকা খরচ করেছিল। যা আইপিএল নিলামের ইতিহাসে কোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ দামের রেকর্ড। নিলামের পর পন্থকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়, যা স্পষ্ট করে যে এলএসজি ভারতীয় তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানের ওপর পুরোপুরি ভরসা রেখেছিল।
তবে আইপিএল ২০২৫-এর মরশুমটি এলএসজি এবং পন্থের জন্য একেবারেই ভালো যায়নি। ফ্র্যাঞ্চাইজিটি আবারও প্লে-অফে ওঠার সুযোগ হারায় এবং সপ্তম স্থানে শেষ করে। পন্থ ১৩ ইনিংসে ২৬৯ রান করেন, যদিও একবার তিনি অবিচ্ছিন্ন সেঞ্চুরি করেছেন। সেজন্য পুরো মরশুমটি তার জন্যও কিছুটা হতাশাজনক ছিল।
এর ফলে জল্পনা তৈরি হয়েছিল এত দাম দিয়ে দলে নিয়েও আশানরূপ ফল না পাওয়া পন্থকে রিলিজ করতে পারে এলএসজি। ঋষভ পন্থের সঙ্গে দলের সম্পর্ক নিয়েও রটে নানা গুজব। সঞ্জীব গোয়েঙ্কা বিষয়টি কীভাবে দেখছেন তা জানার অপেক্ষায় ছিল সকলেই। সঞ্জীব গোয়েঙ্কা পন্থকে দল থেকে সরানোর গুজবকেও উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “কেউ পন্থকে ধরে রাখার বা না রাখার বিষয়ে গুজব ছড়ালে আমি শুধু হেসে দিই। কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কেবল ভিউ বাড়ানোর জন্য গুজব ছড়ায়। আমি তার অবদানের প্রতি সন্তুষ্ট।”
advertisement
advertisement
তিনি আরও উল্লেখ করেছেন, “তিনি সরাসরি ও স্পষ্টভাবে কথা বলেন এবং দলের জন্য সর্বদা ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেন। একজন খেলোয়াড় যদি এমন চেষ্টা করে, তার চেয়ে বেশি আশা করা যায় না।” এর পাশাপাশি সঞ্জীব গোয়েঙ্কা বলেন,“যদি অধিনায়ক চারটি মূল বোলার ছাড়া খেলেন, তখন তিনি কী করতে পারেন? আমাদের মূল্যায়ন করতে হবে, তার হাতে প্রকৃতপক্ষে কী অস্ত্র ছিল। আমি তার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখি।”
advertisement
আরও পড়ুনঃ KKR News: চমকে দেওয়া সিদ্ধান্ত কেকেআরের! সম্পূর্ণ নতুন ওপেনিং জুটি নাইটদের! ভয়ে কাঁপবে প্রতিপক্ষ
প্রসঙ্গত, এলএসজি তাদের আইপিএল ২০২৬ মরশুম শুরু করবে ১ এপ্রিল, একানা ক্রিকেট স্টেডিয়ামে। ঋষভ পন্থ তাঁর প্রাক্তন দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে লখনউ। এই ম্যাচ হবে পন্থের জন্য এবং এলএসজির জন্য নতুন সুযোগ, যাতে দল আগের মরশুমের হতাশা ভুলে নতুন মরশুমে শক্তিশালী শুরু করতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 23, 2026 3:39 PM IST










