advertisement

Uttar Pradesh News: দুই স্ত্রী, ১৮ জন সন্তান- তার পরেও পরকীয়া! উত্তর প্রদেশের গ্রামের ভিতরেই বস্তায় মিলল প্রেমিকের দেহ

Last Updated:

দু পক্ষের স্ত্রীর সঙ্গেই ছ জন ছেলে এবং ছ জন মেয়ে রয়েছে মুন্নার৷ তার মধ্যে এক মেয়ের বিয়েও হয়ে গিয়েছে৷

পরকীয়ার মর্মান্তিক পরিণতি৷ প্রতীকী ছবি৷
পরকীয়ার মর্মান্তিক পরিণতি৷ প্রতীকী ছবি৷
দুটি বিয়ে, ১৮ জন সন্তান৷ তার পরেও আরও এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এক ব্যক্তি৷ শেষ পর্যন্ত গ্রামের মধ্যেই বস্তার ভিতর থেকে উদ্ধার হল সেই ব্যক্তির দেহ৷
জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তির নাম মুস্তাকা গুলশন ওরফে মুন্না৷ এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মৃত ব্যক্তি উত্তর প্রদেশের সুমেরপুর গ্রামের প্রাক্তন প্রধান ছিলেন৷
মৃত ব্যক্তির দু জন স্ত্রী ছিলেন৷ তার পরেও সুমন দেবী নামে গ্রামেরই এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয় মুন্নার৷ কাজের জন্য সুমন দেবীর স্বামী গ্রামের বাইরে থাকতেন৷ সেই সুযোগেই ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে মুন্না৷ দু জনের মধ্যে তৈরি হয় ঘনিষ্ঠতা৷
advertisement
advertisement
কিন্তু পরবর্তী সময়ে সুমন দেবী নামে ওই মহিলা সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু করেন মুন্না৷ শেষ পর্যন্ত নিজের ভাইকে গোটা ঘটনার কথা খুলে বলেন সুমন দেবী৷ তখনই ওই মহিলা এবং তাঁর ভাই মিলে মুন্নাকে খুন করার ষড়যন্ত্র করেন৷
সেই ছক অনুযায়ী, গত ১৮ মার্চ মুন্নাকে নিজের বাপের বাড়িতে ডেকে পাঠান সুমন দেবী৷ মুন্না ঘরে ঢোকা মাত্রই পিছন থেকে তাঁর উপরে ঝাঁপিয়ে পড়েন সুমনা দেবীর ভাই এবং তাঁর সহযোগীরা৷ লোহার রড দিয়ে বেদম মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুন্নার৷ খুনের পর মুন্না দেহ একটি বস্তায় ভরে খালে ফেলে দেয় অভিযুক্তরা৷
advertisement
মুন্নার পরিবার নিখোঁজ ডায়েরি করার পরই তাঁর খোঁজ শুরু করে পুলিশ৷ তল্লাশিতে নেমে মুন্নার মোটরসাইকেল একটি অন্য জায়গা থেকে উদ্ধার করে পুলিশ৷ মুন্নার ফোনের কল রেকর্ড ঘেঁটে সুমন দেবীর খোঁজ পায় পুলিশ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করেই খাল থেকে মুন্নার দেহ উদ্ধার করা হয়৷ এর পর সুমন দেবী এবং তাঁর ভাইকে গ্রেফতার করে পুলিশ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
advertisement
সূত্রের খবর, গ্রামের নির্বাচনে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মুন্না৷ মুন্নার দুই স্ত্রী ছাডা়ও ১৮ জন সন্তান রয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: দুই স্ত্রী, ১৮ জন সন্তান- তার পরেও পরকীয়া! উত্তর প্রদেশের গ্রামের ভিতরেই বস্তায় মিলল প্রেমিকের দেহ
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement