advertisement

Catching Duck With Covered Eyes: চোখ বেঁধে হাঁস ধরা! ধরতে গিয়ে ধরল একে অপরকেই ! হাসিতে লুটোপুটি

Last Updated:

North 24 Parganas News: চোখ বেঁধে হাঁস ধরা! ধরতে গিয়ে ধরল একে অপরকেই ! হাসিতে লুটোপুটি

+
হাঁস

হাঁস ধরতে ব্যস্ত 

বসিরহাট: উত্তর ২৪ পরগণার বসিরহাট মহাকুমার মিনাখাঁয় ফের জীবন্ত হয়ে উঠল গ্রামবাংলার এক হারিয়ে যেতে বসা ঐতিহ্য। চোখ বেঁধে হাঁস ধরার এই অভিনব খেলাকে কেন্দ্র করে জমে উঠল উৎসবের আবহ। স্থানীয় কয়েকজন যুবকের উদ্যোগে মিনাখাঁর হোসেনপুর ফুটবল মাঠে আয়োজন করা হয় এই মজাদার প্রতিযোগিতা, যা দেখতে ভিড় জমায় আট থেকে আশি—সব বয়সের মানুষ। খেলার নিয়ম বেশ সহজ, তবে বাস্তবে তা মোটেই সহজ নয়। একটি গোলাকার নেট জালের মধ্যে ছেড়ে দেওয়া হয় একটি জীবন্ত হাঁস।
এরপর প্রতিযোগীদের চোখ গামছা দিয়ে বেঁধে সেই বৃত্তের মধ্যে ছেড়ে দেওয়া হয় হাঁসটিকে ধরার জন্য। বাঁশির শব্দে শুরু হয় খেলা, আর তখনই শুরু হয় হুল্লোড়, হাসি আর উত্তেজনা।
চোখ বাঁধা অবস্থায় হাঁস খুঁজতে গিয়ে প্রতিযোগীরা অনেক সময় একে অপরকেই হাঁস ভেবে ধরে ফেলছেন, কখনো ধাক্কা খাচ্ছেন, আবার কেউ কেউ ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছেন।
advertisement
advertisement
এই সব দৃশ্য দেখে চারপাশে দাঁড়িয়ে থাকা দর্শকরা হাসিতে ফেটে পড়ছেন, তৈরি হচ্ছে এক আনন্দঘন পরিবেশ। অঅনেকক্ষণ চেষ্টার পর অবশেষে এক কিশোরের হাতেই ধরা পড়ে হাঁসটি। সঙ্গে সঙ্গে করতালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা এলাকা।
advertisement
বিজয়ীও হাঁসটি দুই হাতে তুলে ধরে দর্শকদের অভিনন্দনের জবাব দেন। বর্তমান সময়ে মোবাইল, ইন্টারনেট ও ভিডিও গেমে ডুবে থাকা প্রজন্মকে মাঠমুখী করতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকেরা। তাদের মতে, এই ধরনের গ্রামীণ খেলাধুলা শুধু বিনোদনই নয়, মানুষে মানুষে যোগাযোগ বাড়ায় এবং শারীরিক-মানসিক সুস্থতাও বজায় রাখতে সাহায্য করে।
Julfikar Molla
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Catching Duck With Covered Eyes: চোখ বেঁধে হাঁস ধরা! ধরতে গিয়ে ধরল একে অপরকেই ! হাসিতে লুটোপুটি
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement