KKR : কেকেআরে এবার সৌরভ! আইপিএলের আগে ভয়ঙ্কর সমস্যায় নাইটরা, বাংলার ক্রিকেটারের এবার গোটা আইপিএল খেলা হবে না
- Published by:Suman Majumder
Last Updated:
KKR : কেকেআরে এবার পেসার সৌরভ দুবে। তিনি বিদর্ভের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন। আকাশ দীপের পরিবর্ত হিসেবে তাঁকে দলে নিয়েছে নাইটরা।
কলকাতা : ২০২৬ আইপিএলের আগেই বড় ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স। হর্ষিত রানা চোট ছিল। তাঁর খো অনিশ্চিত। এরই মধ্যে আইপিএল থেকে ছিটকে যান আকাশ দীপ।
ওদিকে আবার এখনও অনিশ্চিত মথিশা পথিরানা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এখনও সবুজ সঙ্কেত পায়নি কেকেআর। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিতে এখন চিন্তার মেঘ। জানা গিয়েছে. চোটের জন্য এবারের মতো পুরো আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন আকাশ দীপ।
বাংলার পেসারকে আবু ধাবিতে শেষ মিনিটের মিনি নিলামে এক কোটি টাকায় কেনে কেকেআর। দীর্ঘদিন পর বাংলার একজন ক্রিকেটার ছিল নাইটদের দলে। তবে দুর্ভাগ্যবশত ইডেনে খেলা হবে না আকাশের। আইপিএল শুরুর আগে চোটের সমস্যায় জেরবার কলকাতা নাইট রাইডার্স। এবার আকাশদীপের পরিবর্তে কেকেআর শিবির সৌরভ দুবেকে দলে নিচ্ছে বলে খবর।
advertisement
advertisement
সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াডের সদস্য ছিলেন দুবে। তাঁর এখনও আইপিএলে অভিষেক হয়নি। তবে তিনিই আকাশের বিকল্প কেকেআরে। কোমরের নিচের অংশে ‘স্ট্রেস রিঅ্যাকশনে’র সমস্যায় ভুগছিলেন আকাশ। তাঁর এবার আইপিএল খেলা হবে না বলেই খবর।
আরও পড়ুন- ৩ তারকা ভারতীয় অধিনায়ক, যারা এবার আইপিএলে দলকে করতে পারে চ্যাম্পিয়ন
বিদর্ভের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন সৌরভ দুবে। দীর্ঘদেহী বাঁ-হাতি পেসার লিস্ট এ-তে ৮টি ম্যাচ এবং টি–২০-তে ৩টি ম্যাচ খেলেছেন। ২০১৯ সালে ইন্ডিয়া এ দলের হয়েও খেলেছেন। ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন। কিন্তু চোটের কারণে খেলা হয়নি। আসন্ন আইপিএলের মিনি নিলামে বিক্রি হননি সৌরভ। তবে তিনি ‘রেজিস্টার্ড অ্যাভেলেবল প্লেয়ার পুলে’ ছিলেন। সেই তালিকা থেকে দুবেকে নিয়েছে কেকেআর। তিনিই এখন কেকেআরের ভরসা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 23, 2026 5:30 PM IST











