advertisement

PM Modi: হরমুজ বন্ধ, দেশে জ্বালানি আনতে বিকল্প রুটের খোঁজ চলছে! সংসদে জানালেন মোদি

Last Updated:

প্রধানমন্ত্রী জানান, বিশ্বজুড়েই জ্বালানি নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা৷ সরবরাহ ব্যবস্থাকে বৈচিত্র্যময় করতে ভারত এখন ৪১টি দেশ থেকে জ্বালানি আমদানি করছে।

হরমুজ বন্ধ, দেশে জ্বালানি আনতে বিকল্প রুটের খোঁজ চলছে! সংসদে জানালেন মোদি
হরমুজ বন্ধ, দেশে জ্বালানি আনতে বিকল্প রুটের খোঁজ চলছে! সংসদে জানালেন মোদি
কলকাতা:  সোমবার লোকসভায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, হরমুজ প্রণালী অঞ্চলে সংঘাতের ফলে অপরিশোধিত তেল, গ্যাস এবং সার সরবরাহে প্রভাব পড়ছে। এর ফলে সাধারণ মানুষের ওপর যে সমস্যার সৃষ্টি হচ্ছে, তা কমাতে সরকার বিশেষভাবে নজর দিচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, বিশ্বজুড়েই জ্বালানি নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা৷ সরবরাহ ব্যবস্থাকে বৈচিত্র্যময় করতে ভারত এখন ৪১টি দেশ থেকে জ্বালানি আমদানি করছে। তিনি উল্লেখ করেন, দেশের প্রায় ৬০ শতাংশ এলপিজি আমদানি করা হয়। হরমুজ অঞ্চলের পরিস্থিতির কারণে সমুদ্রপথে পরিবহন ব্যবস্থার ওপর সরকার নিবিড়ভাবে নজর রাখছে বলেও তিনি জানান।
advertisement
advertisement
তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে আটকে পড়া বেশ কয়েকটি ভারতীয় জাহাজ এখন নিরাপদে পৌঁছে গেছে। পাশাপাশি, বর্তমানে ভারতের কাছে ৫৩ লক্ষ মেট্রিক টন কৌশলগত জ্বালানি মজুত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারগুলোর ওপর হামলার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী বলেন, “বাণিজ্যিক জাহাজে হামলা এবং হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলপথে বিঘ্ন সৃষ্টি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়৷ এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভারত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারতীয় জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
advertisement
প্রধানমন্ত্রী এদিন জানালেন, ‘‘আমাদের উদ্দেশ্য তেল, গ‍্যাস, ফার্টিলাইজার বাহী জাহাজ সুরক্ষিতভাবে দেশে পৌঁছয়। আমাদের চেষ্টার ফলেই হরমুজ প্রণালীতে আটকে থাকা একাধিক জাহাজ ভারতে এসে পৌঁছেছে। ভারতে ইথানলের উৎপাদনে গত এক দশকে অনেক কাজ হয়েছে। যার ফলে ৪.৫ কোটি ব‍্যারেল আমাদের কম আমদানি করতে হয়। বেলের বৈদ্যুতিনকরণের কারণেও আমাদের দেশে ডিজেলের চাহিদা কমেছে। মেট্রো নেটওয়ার্ক বাড়ানোর, ইলেকট্রনিক মোবিলিটির উপর বেশি জোর দেওয়ার ফলে চাহিদা কমেছে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi: হরমুজ বন্ধ, দেশে জ্বালানি আনতে বিকল্প রুটের খোঁজ চলছে! সংসদে জানালেন মোদি
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement