Kolkata Auto: ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধির জের, ভাড়া বাড়ল অটোর! কোন রুটে, কত টাকা ভাড়ল?
- Reported by:Sudipta Sen
- Published by:Ankita Tripathi
Last Updated:
Kolkata Auto: ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধির পরেই বাড়ল অটোর ভাড়া৷ ফুলবাগান থেকে গিরিশপার্ক এলাকায় বাড়ানো হল অটোর ভাড়া ২-৩ টাকা বৃদ্ধি করা হল৷ সূত্রের খবর, অটোর ভাড়া বাড়ানোর বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এখনও৷
কলকাতা: ভাড়া বাড়ল অটোর৷ ফুলবাগান থেকে গিরিশপার্ক এলাকায় বাড়ানো হল অটোর ভাড়া ২-৩ টাকা বৃদ্ধি করা হল৷ সূত্রের খবর, অটোর ভাড়া বাড়ানোর বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এখনও৷ তবে পরোক্ষে গ্যাসের দাম বৃদ্ধিকেই দুষেছেন অটো চালকরা৷ যা পরিস্থিতি তার জন্যেই ভাড়া বাড়ানো হয়েছে বলছেন অটো চালকেরা।
সূত্রের খবর অনুযায়ী, ফের অটোর ভাড়া বাড়ানোয় যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে৷ যাত্রীদের কেউ কেউ জানিয়েছেন অসুবিধার কথা৷ কারও আবার ‘নো অবজেকশন’৷ ম্যাক্সিমাম ৩ টাকা, মিনিমাম ২ টাকা। ফুলবাগান থেকে মানিকতলা আগে ছিল ১৫, এখন ১৭ টাকা। গিরিশপার্ক ২০ টাকা এখন ২৩ টাকা।
advertisement
advertisement
ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধিতে অটোর ভাড়া বাড়া একরকম প্রত্যাশিতই ছিল৷ গত কয়েকদিনে পরপর দুবার দাম বাড়ানো হয়েছে অটো এলপিজির৷ কলকাতায় প্রতি লিটার এলপিজির দাম হল ৭০ টাকা ৬৮ পয়সা। এক ধাক্কায় ৮ টাকা করে বেড়ে গেল এলপিজির দাম। ২০ মার্চ অর্থাৎ শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে। যা বুধবার পর্যন্ত ছিল ৬২.৬৮ টাকা। এর আগেই গত সপ্তাহে ৫ টাকা দাম বৃদ্ধি হয়েছিল। অর্থাৎ, অল্প সময়ের মধ্যেই মোট ১৩ টাকা বেড়ে গেল অটোর জ্বালানির খরচ।
advertisement
এলপিজি অটো গ্যাসের মূল্য বৃদ্ধি যেন গোদের উপর বিষফোঁড়া। কয়েকদিন আগেই ৫৭ টাকা ৬৮-পয়সা প্রতি লিটার এলপিজি অটো গ্যাস নিয়েছেন চালকেরা। কয়েকদিন আগেই বেরিয়েছিল দাম ৬২ টাকা ৬৮ পয়সা হয়েছিল। শুক্রবার একেবারে ৭০ টাকা ৬৮ পয়সা। এই মূল্যবৃদ্ধি সব পাম্পে হয়নি বলে দাবি অটোচালকদের। ১৩ টাকা মূল্য বৃদ্ধির থেকেও সমস্যা দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তিতিবিরক্ত অটোচালকেরা। আন্তর্জাতিক গ্যাস সঙ্কটে ইতিমধ্যেই সমস্যায় রান্নার গ্যাস থেকে জ্বালানির তেলে। সমস্যা বাড়ছে মধ্যবিত্তের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 23, 2026 1:47 PM IST









