advertisement

Dilip Ghosh: 'অভিষেক ৬০ হাজার ভোটে লিড...', প্রচারের সময় আচমকা এ কী বলে ফেললেন দিলীপ! তোলপাড় রাজ্য রাজনীতি

Last Updated:

Dilip Ghosh: সাত সকালেই দিলীপ ঘোষের চড়া সুর! বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক পারদকে যে আরও বাড়িয়ে দিচ্ছে রোজ রোজ। ভবানীপুরের নির্বাচন থেকে শুরু করে আরজি কর হাসপাতালের অব্যবস্থা, দিলীপের নিশানায় রয়েছে সবই।

+
দিলীপ

দিলীপ ঘোষের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

খড়গপুর, রঞ্জন চন্দ: আসন্ন বিধানসভা নির্বাচন ও রাজ্যের সাম্প্রতিক উত্তাল পরিস্থিতি ঘিরে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রণংদেহি মেজাজে ধরা দিলেন বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষ। সোমবার সাত সকালে খড়গপুর শহরে ভোট প্রচারে বেরিয়ে এক সাংবাদিক সম্মেলনে একের পর এক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে তীব্র আক্রমণ শানান তিনি। ভবানীপুরের নির্বাচন থেকে শুরু করে আরজি কর হাসপাতালের অব্যবস্থা, দিলীপের নিশানায় ছিল নবান্নের প্রতিটি পদক্ষেপ।
ভবানীপুরে উপনির্বাচন নিয়ে দিলীপ ঘোষ বলেন, আগে পুলিশ ও ভুয়ো ভোটার দিয়ে যে দাদাগিরি চলত, এবার তার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। দিলীপ বলেন, যারা লুঠ করে জেতে, তারা কেন ভয় পাচ্ছে? তাঁর মতে, মুখ্যমন্ত্রী আসলে বুঝে গিয়েছেন, এবার আর জেতা সম্ভব নয়, তাই তিনি ‘কাদায় আটকে গেছেন’। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৬০ হাজার ভোটের লিডের দাবিকেও উড়িয়ে দিয়ে তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন, লিড তো দূরস্থান, আগে ৬০ হাজার ভোট পেয়ে দেখাক তৃণমূল।
advertisement
আরও পড়ুনঃ মার্চের চড়া গরমেও ফলবে কাঁড়ি কাঁড়ি তাজা, সবুজ, সুগন্ধি ধনেপাতা! রইল চাষের স্মার্ট ফর্মুলা, বাজার থেকে বেশি দামে কিনতে হবে না
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো, বিশেষ করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া সাম্প্রতিক মৃত্যু ও অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন সাংসদ। তাঁর ভাষায়, আরজি করের মতো হাসপাতাল এখন সাধারণ মানুষের ‘মৃত্যুফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও যোগ্যতা নেই। একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনার পরেও সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বি-টেক ডিগ্রি থাকলে মোটা মাইনের চাকরি আইআইটি খড়গপুরে, কীভাবে আবেদন করবেন? জানুন
নিজস্ব কেন্দ্র খড়গপুরের ক্রমবর্ধমান দূষণ নিয়েও সরব হন দিলীপ ঘোষ। পুরসভার ব্যর্থতার কথা তুলে ধরে তিনি জানান, বিধায়ক থাকাকালীনই তিনি এই বিষয়ে পদক্ষেপ নিয়েছিলেন। একইসঙ্গে তিনি সেই সব মানুষের সমালোচনা করেন যারা দূষণকারী কারখানার টাকা নিয়ে টুর্নামেন্ট বা অনুষ্ঠান করেন অথচ বাইরে দূষণ নিয়ে কথা বলেন। অন্যদিকে, বিজেপির প্রার্থী তালিকা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা বিক্ষোভকে তিনি বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে, রাজনীতিতে টিকিট না পেলে সাময়িক মন খারাপ বা ক্ষোভ থাকা স্বাভাবিক, কিন্তু শেষ পর্যন্ত দলের স্বার্থে সবাই এক হয়েই লড়াই করবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Dilip Ghosh: 'অভিষেক ৬০ হাজার ভোটে লিড...', প্রচারের সময় আচমকা এ কী বলে ফেললেন দিলীপ! তোলপাড় রাজ্য রাজনীতি
Next Article
advertisement
Election Commission Of India: ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ
ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ
  • রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ

  • নামূল্যে প্রচারের জন্য ডিজিটাল ভাউচার দেওয়া হয়েছে

  • প্রতিটি দলকে প্রায় ৪৫ মিনিট বিনামূল্যে সম্প্রচারের সুযোগ দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement