advertisement

South 24 Parganas News: ‘মানুষ নতুন কিছু চাইছে...’! মহেশতলায় প্রচারে ভিড় দেখে খুশি সায়ন, যুবদের কী বার্তা দিলেন সিপিআইএমের তরুণ তুর্কী?

Last Updated:

মহেশতলায় প্রচারে নেমেই মিছিলে প্রচুর সিপিআইএম কর্মী দেখে ব্যক্তব্যের ঝাঁঝ বাড়ালেন সিপিআইএম এর তরুণ তুর্কি সায়ন ব্যানার্জী। প্রচারে নেমেই তরুণ সমাজকে কাছে টানার প্রয়াস শুরু করলেন তিনি। 

+
চলছে

চলছে প্রচার

মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মহেশতলায় প্রচারে নেমেই মিছিলে প্রচুর সিপিআইএম কর্মী দেখে ব্যক্তব্যের ঝাঁঝ বাড়ালেন সিপিআইএম এর তরুণ তুর্কি সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রচারে নেমেই তরুণ সমাজকে কাছে টানার প্রয়াস শুরু করলেন তিনি। তিনি জানিয়েছেন, মানুষ নতুন কিছু চাইছে, নতুনের বার্তা শুনতে চাইছে। সেজন্য তাঁরা নতুনের বার্তা দিচ্ছেন। পশ্চিমবঙ্গের কম বয়সী ছেলে-মেয়েদের স্বপ্নপূরণ করার বার্তা-সহ, নিরাপত্তা সুনিশ্চিত করার কথা তুলে ধরেছেন তিনি।
প্রচারে ভিড় দেখে সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আমরা পশ্চিমবাংলাকে এগোনোর বার্তা দিচ্ছি। এই সবকিছুই আমাদের প্রচারের মূল অস্ত্র। এছাড়াও স্থানীয় সমস্যাগুলি নিয়ে কথা বলেছেন তিনি।’’
advertisement
advertisement
মহেশতলার জন্য জল জমার সমস্যা, ড্রেনের সমস্যা, জলের সমস্যা ও রাস্তাঘাটের সমস্যা বড় ইস্যু। ড্রেনের সমস্যা পুরসভা দেখছে না। ফলে এই সমস্ত কিছু নিয়ে প্রচারে জোর দিয়েছেন তিনি। এছাড়াও রাজ্যের সমস্যা ও আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার মত কথা বলছেন তিনি। টেট কেলেঙ্কারি থেকে শিক্ষাদুর্নীতি রাজ্যের ইস্যু গুলিও প্রচারে রাখতে চাইছেন তিনি। ফলে নতুনের যে বার্তা তিনি দেওয়া শুরু করেছেন তা সকলের কাছে কতটা গ্রহণযোগ্য হয় তা এখন দেখার।
advertisement
উল্লেখ্য সিপিআইএম যে তরুণ মুখ গুলিকে সামনে এনেছে, তার মধ্যে উল্লেখযোগ্য মুখ সায়ন বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁর প্রচার যুব সমাজে কতটা প্রভাব ফেলছে তা বোঝা যাবে ভোটের ফলাফলেই। এখন প্রচার চালিয়ে যাবেন তিনি। ফলে সিপিআইএম কর্মী সমর্থকরা এখন উজ্জীবিত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ‘মানুষ নতুন কিছু চাইছে...’! মহেশতলায় প্রচারে ভিড় দেখে খুশি সায়ন, যুবদের কী বার্তা দিলেন সিপিআইএমের তরুণ তুর্কী?
Next Article
advertisement
RG Kar Lift Incident: আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
  • স্বাস্থ্যসচিব ও MSVP-কে আপাতত তাঁদের পদ থেকে সরানোর আবেদন

  • ১৯-২০ মার্চ লিফট সংক্রান্ত যে সমস্ত CCTV ফুটেজ রয়েছে তা সংরক্ষণ করার আবেদন

  • ২৭ মার্চ এই মামলার সম্ভাব্য শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement