advertisement

Humayun Kabir: তৃণমূল নেতাকে নিজের দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন হুমায়ুন কবীর! তারপর যা ঘটল, চমকে উঠল গোটা কাঁথি

Last Updated:

Humayun Kabir: হুমায়ুন কবীরের প্রার্থী তালিকা নিয়ে বিতর্ক তুঙ্গে। তালিকায় তৃণমূল নেতার নামও তুলে দিয়েছেন তিনি। যা নিয়ে কাঁথিতে ব্যাপক শোরগোল বেঁধেছে।

হুমায়ুনের প্রার্থী তালিকা নিয়ে বিতর্ক
হুমায়ুনের প্রার্থী তালিকা নিয়ে বিতর্ক
কাঁথি: দক্ষিণ কাঁথি কেন্দ্রে হুমায়ুন কবীরের দলের প্রার্থী ঘোষণা ঘিরে জোর শোরগোল। ‘আম জনতা উন্নয়ন পার্টি’র প্রার্থী তালিকায় বিক্ষুব্ধ তৃণমূল নেতার নাম ঘিরে জোর চর্চা। যদিও তাঁর নাম ঘোষণা করা হলেও তিনি প্রার্থী হতে চান না বলে জানিয়ে দিয়েছেন কাঁথির তৃণমূল নেতা প্রদীপ গায়েন।
পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা ঘিরে জোর শোরগোল। হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন পার্টি’র তরফে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় তৃণমূল কংগ্রেসের কাঁথির নেতা প্রদীপ গায়েনের নাম। এক সময়ের কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক তৃণমূল কংগ্রেসের পদাধিকারী নেতা ছিলেন প্রদীপ গায়েন।
advertisement
advertisement
বর্তমানে দলের কোনও পদে সেভাবে না থাকলেও, ক্ষোভ আর অভিমানের আবহে তিনি ‘আম জনতা উন্নয়ন পার্টি’র সঙ্গে নাম লেখান বলে সুত্রের খবর। জানা গিয়েছে, সেই হিসেবেই দক্ষিণ কাঁথি কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়।
এরপরই পুরো পরিস্থিতি নতুন মোড় নেয়। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করা হয় বলে সূত্রের খবর।
advertisement
এর ফলে পাল্টে যায় পরিস্থিতি। সংবাদমাধ্যমের সামনে এসে প্রদীপ গায়েন জানান, তাঁর অজান্তেই প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। হুমায়ুন কবীরের লোকজনের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হলেও, চূড়ান্ত কোনও সিদ্ধান্ত তার সঙ্গে হয়নি বলে দাবি করেন তিনি।
এদিকে, এবারের আইএসএফ-এর প্রার্থী তালিকায় মূলত দু’টি বিষয়ে নজর ছিল, এক, দলে নতুন যোগ দেওয়া আরাবুল ইসলামকে কোন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করাবে নওশাদের দল, আর, দুই, নওশাদের ‘গড়’ ভাঙতে ভাঙড়ে যে শওকত মোল্লাকে ‘পাঠিয়েছে’, তারপরেও কি সেখানে প্রার্থী হবেন আইএসএফ-এর বিদায়ী বিধায়ক? দুই প্রশ্নেরই উত্তর মিলল এদিনের প্রকাশিত তালিকায়৷ সোমবার প্রাথমিক ভাবে ২৩টি বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থীর নাম ঘোষণা করা হল আইএসএফের প্রাথমিক প্রার্থী তালিকায়৷ যদিও শুক্রবার আইএসএফ নেতৃত্ব জানিয়েছিলেন, জোটসঙ্গী বামফ্রন্টের সঙ্গে তাঁদের ২৯ আসনে রফা হয়েছে৷ তবে সেই ২৯টিই প্রকাশ হল না এদিন৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Humayun Kabir: তৃণমূল নেতাকে নিজের দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন হুমায়ুন কবীর! তারপর যা ঘটল, চমকে উঠল গোটা কাঁথি
Next Article
advertisement
RG Kar Lift Incident: আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
  • স্বাস্থ্যসচিব ও MSVP-কে আপাতত তাঁদের পদ থেকে সরানোর আবেদন

  • ১৯-২০ মার্চ লিফট সংক্রান্ত যে সমস্ত CCTV ফুটেজ রয়েছে তা সংরক্ষণ করার আবেদন

  • ২৭ মার্চ এই মামলার সম্ভাব্য শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement