advertisement

WB Assembly Election 2026: বারাসাতে ভোট গণনার আগেই মেগা রিহার্সাল, অ্যাকশন মুডে জেলাশাসক, এসপি! প্রশাসনের রণকৌশল দেখে চমকে যাবেন

Last Updated:

WB Assembly Election 2026: বারাসাত গভর্নমেন্ট কলেজেই বারাসাত, মধ্যমগ্রাম, অশোকনগর, দেগঙ্গা ও হাবরা সহ একাধিক এলাকার ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে। সেখানেই হয়ে গেল মহড়া। এখানে আগামী পাঁচ বছরের জন্য ভাগ্য নির্ধারণ হবে প্রার্থীদের। তার আগে প্রশাসনের বিশেষ নজর।

+
স্ট্রংরুমের

স্ট্রংরুমের নিরাপত্তা ও প্রস্তুতির মহড়া

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: জেলার গুরুত্বপূর্ণ এই স্থানই হয়ে উঠতে চলেছে আগামী পাঁচ বছরের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধির ভাগ্য নির্ধারণের ঠিকানা। তাই বারাসাত গভর্নমেন্ট কলেজে স্ট্রং রুম পরিদর্শন করলেন উত্তর ২৪ পরগনা জেলার নবনিযুক্ত জেলাশাসক ও জেলা পুলিশ সুপার।
গণনা প্রক্রিয়া ঘিরে এক প্রকার মহড়াও সারা হয় এদিন। নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে খতিয়ে দেখতেই বারাসাত গভর্নমেন্ট কলেজে স্ট্রং রুম পরিদর্শনে আসেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্তারা। এদিন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া এবং জেলা পুলিশ সুপার পুষ্পা কলেজ চত্বরে উপস্থিত হয়ে সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।
আরও পড়ুন: মাস গেলে মোটা মাইনে, তবুও পুরনো নেশায় রঙের খেলায় মেতে ওঠেন এই ইঞ্জিনিয়ার! চাষবাসেও অগাধ দক্ষতা, ছাত্রছারীদের কাছে মডেল 
জানা গিয়েছে, বারাসাত গভর্নমেন্ট কলেজেই বারাসাত, মধ্যমগ্রাম, অশোকনগর, দেগঙ্গা ও হাবরা সহ একাধিক এলাকার ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে। সেই লক্ষ্যে কোথায় স্ট্রং রুম তৈরি করা হবে, কোন পথ দিয়ে ইভিএম আনা-নেওয়া করা হবে এবং গণনা কেন্দ্র পর্যন্ত সেগুলি কীভাবে সুরক্ষিতভাবে পৌঁছানো হবে তা নিয়ে বিস্তারিত মহড়া করা হয় এদিন। ভোট ঘোষণার পর সম্প্রতি বারাসাতে প্রশাসনিক রদবদল হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নতুন জেলাশাসক ও পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম স্ট্রং রুম পরিদর্শনে এলেন। নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে যাতে কোনও রকম উত্তেজনা বা অভিযোগ না ওঠে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে খবর। এদিন পরিদর্শনে তাঁদের সঙ্গে ছিলেন জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও। নির্বাচনের দিন ও গণনা পর্বে নিরাপত্তা এবং স্বচ্ছতা বজায় রাখতে একাধিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলেও জানা গিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: বারাসাতে ভোট গণনার আগেই মেগা রিহার্সাল, অ্যাকশন মুডে জেলাশাসক, এসপি! প্রশাসনের রণকৌশল দেখে চমকে যাবেন
Next Article
advertisement
RG Kar Lift Incident: আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
  • স্বাস্থ্যসচিব ও MSVP-কে আপাতত তাঁদের পদ থেকে সরানোর আবেদন

  • ১৯-২০ মার্চ লিফট সংক্রান্ত যে সমস্ত CCTV ফুটেজ রয়েছে তা সংরক্ষণ করার আবেদন

  • ২৭ মার্চ এই মামলার সম্ভাব্য শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement