advertisement

Howrah News: মাস গেলে মোটা মাইনে, তবুও পুরনো নেশায় রঙের খেলায় মেতে ওঠেন এই ইঞ্জিনিয়ার! চাষবাসেও অগাধ দক্ষতা, ছাত্রছারীদের কাছে ‘মডেল’

Last Updated:

Howrah News: পেশায় ইঞ্জিনিয়ার। কিন্তু নেশায় একজন অঙ্কন শিল্পী। দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিতে আসে তাঁর কাছে। পারিশ্রমিকের কোনও চাহিদা নেই, শুধুমাত্র শেখানোর আগ্রহ থেকে তিনি নিয়মিত প্রশিক্ষণ দেন। অনেকে আজ তাঁর কাছে প্রশিক্ষণ পেয়ে প্রতিষ্ঠিত।

+
পেশায়

পেশায় ইঞ্জিনিয়ার, নেশায় অঙ্কন প্রশিক্ষক অমিত দাস

হাওড়া, রাকেশ মাইতি: তিনি গ্রামের মডেল শিক্ষক। পেশায় একজন ওয়েল্ডিং ইঞ্জিনিয়ার, নেশা তাঁর ছবি আঁকা। বিস্তীর্ণ এলাকার ছেলেমেয়েরা ছবি অঙ্কনে প্রশিক্ষণ নিচ্ছে শিক্ষক অমিত দাসের কাছে। শিক্ষক হিসাবে তিনি অনন্য। বর্তমান সময়ে যখন সবকিছুতে দর কষাকষি, অর্থ উপার্জনের দিকেই বেশি ঝোঁক, তখন অঙ্কন শিক্ষক অমিত কুমার দাস যেন ব্যতিক্রমী। তাঁর হাতে প্রশিক্ষণ নিয়ে বহু ছাত্র-ছাত্রী প্রতিষ্ঠিত। সাদামাটা জীবন যাপনের অভ্যস্ত। কৃষক পরিবার থেকে উঠে আসা।
এতকিছুর মধ্যেও কৃষিকাজ ছাড়েননি তিনি। যে হাতে রং পেন্সিল নিয়ে ছবিতে প্রাণ ফুটিয়ে তোলেন, যে হাতে নিপুন নকশায় ওয়েল্ডিং ডিজাইন করেন, আবার সেই হাতে উর্বর জমিতে ফসল ফলাচ্ছেন তিনি। অতি ব্যস্ততার মধ্যে থেকেও ছেলেমেয়েদের অঙ্কন প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। প্রশিক্ষণের বিনিময়ে ছাত্রছাত্রীরা সামর্থ্য মত যে যা দেয়, তাই নেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা বিনা অর্থে প্রশিক্ষণ নিচ্ছে তাঁর কাছে।
advertisement
আরও পড়ুন: জঙ্গলমহলে এবার ‘গজরাজের’ রাজত্ব, এক দশকে ৬ গুণ বেড়েছে হাতির সংখ্যা! আসল কারণ জানলে চমকে যাবেন
এভাবেই অঙ্কন প্রশিক্ষণ দিয়ে পরম তৃপ্তি বলে জানান অমিতবাবু। এখানেই শেষ নয়, ভাস্কর্য তৈরীর প্রশিক্ষণও দেন তিনি। নির্দিষ্ট পারিশ্রমিক ছাড়াই ছবি আঁকার প্রশিক্ষণ দিয়ে আসছেন পেশায় ওয়েল্ডিং ড্রয়িং ইঞ্জিনিয়ার অমিতবাবু। হাওড়া ডোমজুড় ব্লকের অন্তর্গত কেশবপুর গ্রামের অমিত কুমার দাস। তিনি জানান, শৈশব থেকে ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল। আরও বেশি আগ্রহ বাড়ে গ্রাম থেকে শহরে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ছবি দেখে প্রশংসা করেছিলেন সুরকার পুলক বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শৈশবের এমন বেশ কিছু ঘটনা তাঁকে বেশি করে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। লেখাপড়ার পাশাপাশি ছবি অঙ্কন এবং প্রশিক্ষণ নেওয়া। তারপর স্কুল পাস করে নিজের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যের অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। শেষে সেই থেকে শুরু অঙ্কন। গ্রাম ছাড়িয়ে বিভিন্ন গ্রাম এমনকি ১২-১৫ কিলোমিটার দূর থেকেও ছাত্রছাত্রীরা অঙ্কন প্রশিক্ষণ নিতে আসে। এই শিক্ষকের মূল লক্ষ্য শিশুদের মনে সৃজনশীল ভাবনা জাগ্রত করা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: মাস গেলে মোটা মাইনে, তবুও পুরনো নেশায় রঙের খেলায় মেতে ওঠেন এই ইঞ্জিনিয়ার! চাষবাসেও অগাধ দক্ষতা, ছাত্রছারীদের কাছে ‘মডেল’
Next Article
advertisement
RG Kar Lift Incident: আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
  • স্বাস্থ্যসচিব ও MSVP-কে আপাতত তাঁদের পদ থেকে সরানোর আবেদন

  • ১৯-২০ মার্চ লিফট সংক্রান্ত যে সমস্ত CCTV ফুটেজ রয়েছে তা সংরক্ষণ করার আবেদন

  • ২৭ মার্চ এই মামলার সম্ভাব্য শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement