Birbhum News: সুইমিং পুলে ওত পেতে ছিল যম! পরিষ্কারে নেমে বিষাক্ত সাপের কামড়ে প্রাণ হারালেন সাফাই কর্মী, বীরভূমে তীব্র আতঙ্ক
- Published by:Madhab Das
Last Updated:
Birbhum News: ভয়াবহ কাণ্ড সিউড়িতে! সুইমিং পুল পরিষ্কারের কাজে নেমেছিলেন এক ব্যক্তি, কিন্তু সেখানে লুকিয়ে থাকা বিষধর গোখরো সাপ ছোবল মারে তাঁকে। দ্রুত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।
advertisement
জানা যাচ্ছে, আজ সোমবার সিউড়ির ইনডোর স্টেডিয়ামের সুইমিং পুল পরিষ্কার করছিলেন মাধাই মাহারা নামে চল্লিশোর্ধ বছর বয়সী এক ব্যক্তি। তখনই তাঁকে গোখরো সাপটি কামড় দেয়। ঘটনার পর তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। তবে হাসপাতালে আনা হলেও শেষ রক্ষা হয়নি। মৃত ব্যক্তির বাড়ি গোবরা।
advertisement
সুইমিং পুল পরিষ্কার করতে গিয়ে সাপের কামড়ের পর সেই সাপটি উদ্ধার করার জন্য বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাসকে খবর দেওয়া হয়। তবে দীনবন্ধু বিশ্বাস যখন ঘটনাস্থলে পৌঁছন তখন দেখতে পান, সাপটিকে একটি বড় পলিব্যাগে ভরে সুইমিং পুলের পাড়ে রাখা রয়েছে। এই ঘটনায় ওই সাপটিও মারা যায়। মনে করা হচ্ছে, পলিব্যাগের ভিতর সাপটি প্যাকেট বন্দি থাকার ফলে প্রচণ্ড গরমে মারা যায়।
advertisement
advertisement
আজই ওই মৃত ব্যক্তির ময়নাতদন্ত হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। আজই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলেই জানা যাচ্ছে। পাশাপাশি ঘটনাকে কেন্দ্র তীব্র আতঙ্ক দানা বাঁধছে সিউড়িতে। কেননা অনেক জায়গা থেকেই এখন এমন সাপ উদ্ধার হচ্ছে। তবে সাপে কামড়ালেও সঠিক সময়ে চিকিৎসা এবং আতঙ্কিত না হওয়া প্রাণ বাঁচাতে আক্রান্তদের বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।







