ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বামেদের সঙ্গে জোট সমঝোতায় পাত্তা না দিয়ে উত্তর ২৪ পরগনার ৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ। তার মধ্যে অশোকনগরে তাপস বন্দ্যোপাধ্যায়, আমডাঙায় বিশ্বজিৎ মাইতি, মধ্যমগ্রামে প্রিয়াঙ্কা বর্মণ, বাদুড়িয়ায় কুতুবুদ্দিন ফতেহি, হাড়োয়ায় পিয়ারুল ইসলাম এবং বসিরহাট উত্তরে মুছা করিমুল্লা প্রার্থী।
হুগলি, রানা কর্মকার: শুক্রবার সাংবাদিক বৈঠক করে আইএসএফের তরফে জানানো হয়েছিল, নন্দীগ্রাম ছাড়াও আরও ৩টি আসনে প্রার্থী দিতে চায় তারা৷ এ নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি এবং ইমেলও পাঠিয়েছিল তারা৷ কিন্তু, বাস্তবে দেখা গেল বামেদের সঙ্গে আসন রফাকে তেমন আমল না দিয়েই একাধিক কেন্দ্রে নিজেদের প্রার্থী ঘোষণা করেদিলেন নওশাদ সিদ্দিকীরা৷ তার মধ্যে রইল নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম এবং মুরারই৷
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনটি সিপিআই-কে ছেড়েছে সিপিএম৷ বামফ্রন্টের তরফে এবার সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন শান্তি গিরি৷ কিন্তু, পূর্ব প্রতিশ্রুতি মতো নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী দিয়েছে আইএসএফ৷ এখানে তাদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহম্মদ সবে মিরাজ খান৷
advertisement
advertisement
পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রে সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি প্রার্থী৷ সেখানে আইএসএফ দাঁড় করিয়েছে নিহত কুরবান শাহের ভাই আফজ়ল আলি শাহকে।
সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা আরাবুল ইসলামকে ক্যানিং পূর্ব এবং মফিদুল হক শাহজি (মিন্টু)-কে দেগঙ্গায় টিকিট দিয়েছে আইএসএফ।
উত্তর ২৪ পরগনার ৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ। তার মধ্যে অশোকনগরে তাপস বন্দ্যোপাধ্যায়, আমডাঙায় বিশ্বজিৎ মাইতি, মধ্যমগ্রামে প্রিয়াঙ্কা বর্মণ, বাদুড়িয়ায় কুতুবুদ্দিন ফতেহি, হাড়োয়ায় পিয়ারুল ইসলাম এবং বসিরহাট উত্তরে মুছা করিমুল্লা প্রার্থী।
advertisement
এদিকে, সোমবার আইএসএফের ঘোষিত ২৩ জন প্রার্থীর মধ্যে সাতটি হিন্দু মুখ। হিসেবমতো ৩০ শতাংশের বেশি। অশোকনগরের তাপস বন্দ্যোপাধ্যায়, আমডাঙায় বিশ্বজিৎ মাইতি, মধ্যমগ্রামের প্রিয়াঙ্কা বর্মন ছাড়াও শালবনিতে শিক্ষক পীযূষ হাঁসদা, বারাবনিতে বিশ্বজিৎ বাউড়ি ও বোলপুরে অধ্যাপক বাপি সরেন লড়বেন আইএসএফের হয়ে।
advertisement
নওসাদ বলেছেন, ‘‘বিজেপি ও তৃণমূলকে হারাতে চাই। আমরা ৭ মাস ধরে আলোচনা চালিয়েছি। যেখানে বামফ্রন্ট শক্তিশালী, সেখানে আমরা তাদের সমর্থন করব এবং ষেখানে আইএসএফ পারবে বিজেপি ও তৃণমূলের সঙ্গে টক্কর দিতে, সেখানে বামেরা আমাদের সমর্থন করবে— এটাই চেয়েছি। শেষ মুহূর্তেও কথা বলেছি। তবু সমস্যা মেটানোর জন্য দু’টো দিন হাতে রাখলাম। আমরা বুধবার বাকি তালিকা ঘোষণা করব।’’ উত্তর ২৪ পরগনা প্রসঙ্গে নওসাদের যুক্তি, আগে তাঁরা যে সব আসনে লড়েছেন, সেখানেই প্রার্থী দেওয়া হয়েছে। বাদুড়িয়া আগের বার ছেড়ে দেওয়া হয়েছিল নির্দিষ্ট কারণে। তিনি আরও মনে করিয়েছেন, ‘‘কংগ্রেস গত বার প্রায় ১০০ আসনে লড়েছিল। আমরা কিন্তু সেই অনুপাতে আসন দাবি করিনি।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Mar 23, 2026 5:16 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী








