advertisement

Money Making Tips: গ্রামীণ অর্থনীতির পালে হাওয়া! জঙ্গলের 'এই' পাতা বুনে মাসে হাজার হাজার আয়, সামান্য পরিশ্রমেই লাভের মুখ

Last Updated:

Jhargram Money Making Tips: জঙ্গলমহলের নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে শালপাতার জুড়ি মেলা ভার। মহিলারা জঙ্গল থেকে শালপাতা সংগ্রহ করে তা সেলাই করে থালা, বাটির রূপ দিয়ে মাসে হাজার হাজার টাকা আয় করছেন। যা গ্রামীণ অর্থনীতিকে আরও মজবুত করছে।

শালপাতার থালা
শালপাতার থালা
ঝাড়গ্রাম: এক সময় ছিল যখন বিয়েবাড়ির ভোজ মানেই শালপাতার থালায় গরম ভাত আর তার উপর ভিন্ন স্বাদের তরকারি। শালপাতার থালায় খাবার খাওয়া এক আলাদা অনুভূতি, আলাদা এক সংস্কৃতির নিশানি। বাঙালির চির পরিচিত শালপাতার থালা তৈরি হয় ঝাড়গ্রামে (Jhargram)। শালপাতা ঝাড়গ্রামের মানুষদের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। শালপাতা একদিকে যেমন পরিবেশবান্ধব অন্যদিকে টেকসইও বটে।
শালপাতার থালা, বাটি প্লাস্টিকের চমৎকার একটি বিকল্প। এটি সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল বা পচনশীল, তাই সহজের মাটিতে মিশে যায়। পরিবেশ দূষণ ঘটায় না। বিয়েবাড়ি, পিকনিক বা ধর্মীয় অনুষ্ঠানে শালপাতার থালার ব্যবহার একদিকে যেমন সাশ্রয়ী, তেমনই স্বাস্থ্যসম্মত।
আরও পড়ুনঃ রঙিন প্রশ্নপত্রে কাটবে পরীক্ষার ভয়! জেলার ইংরেজি মাধ্যম স্কুলে ‘স্মার্ট’ আয়োজন, লাইভ ফ্রেন্ডলি টেস্টে শিশুদের মস্তিষ্কের বিকাশ
জঙ্গলমহলের গ্রামীণ অর্থনীতিতে বিশেষ করে নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে অন্যতম প্রধান উৎস হল শালপাতা। সংসারের কাজ সামলে বাড়িতে বসেই মহিলারা সামান্য পরিশ্রমে যথেষ্ট আয় করছেন। স্থানীয় মহিলারা জঙ্গল থেকে শালপাতা সংগ্রহ করে তা সেলাই করে থালা, বাটির রূপ দিচ্ছেন। এই কাজ করেই ঝাড়গ্রামের বহু পরিবারের মহিলারা মাসে হাজার হাজার টাকা আয় করছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভোট আসে ভোট যায়, কিন্তু দশ বছরে প্রতিশ্রুতি অপূর্ণই! নির্বাচন আবহে প্রার্থীদের দুঃখের গল্প শোনাচ্ছে গাইঘাটার মানুষ, এবার কি সমাধান হবে?
বর্তমানে অনেক জায়গাতেই মেশিনের সাহায্যে ফিনিশিং ভাল করে উন্নতমানের শালপাতার থালা তৈরি করা হচ্ছে। যার চাহিদা বেশ। ঝাড়গ্রামের আদিবাসী সংস্কৃতিতে শালপাতার ঠোঙায় প্রসাদ, আহার পরিবেশন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পাতা সেলাই করে থালা তৈরির প্রচলন রয়েছে।
advertisement
তবে কেবল থালা, বাটিই নয়। শালপাতার ব্যাগও বেশ কার্যকরী জিনিস। সুন্দর কারুশিল্পের সাহায্যে শালপাতার সাধারণ ব্যাগকে অসাধারণ রূপ দিচ্ছেন মহিলারা। শালপাতার থালা, বাটির পাশাপাশি নতুন ধরনের এই ব্যাগ বানিয়ে নিজেদের রোজগার আরও বাড়াচ্ছেন স্থানীয় মহিলারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Money Making Tips: গ্রামীণ অর্থনীতির পালে হাওয়া! জঙ্গলের 'এই' পাতা বুনে মাসে হাজার হাজার আয়, সামান্য পরিশ্রমেই লাভের মুখ
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement