advertisement

Sealdah-Bongaon Train: ২৩ মে পর্যন্ত বদলে গেল একগুচ্ছ ট্রেনের রুট ও সময়! জেনে নিন শিয়ালদা-বনগাঁ শাখার নতুন টাইম টেবিল

Last Updated:
Sealdah-Bongaon Train: শিয়ালদা-বনগাঁ লাইনে ট্রেনের সময়সূচি পরিবর্তনে দত্তপুকুরে নিত্যযাত্রীরা সমস্যায় পড়েছেন। সকালের ব্যস্ত সময়ে দীর্ঘ ব্যবধান তৈরি হওয়ায় বিক্ষোভও দেখা দিয়েছে। যাত্রীদের দাবি, দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হবে
1/7
শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচলের সাময়িক এই পরিবর্তনের জেরেই চরম দুর্ভোগে পড়তে চলেছেন দত্তপুকুর স্টেশনের নিত্যযাত্রীরা। আজ থেকে কার্যকর হওয়া এই পরিবর্তনের ফলে, বিশেষ করে সকালের ব্যস্ত সময়ে প্রায় দেড় ঘণ্টা কোনো শিয়ালদাগামী ট্রেন না থাকায় অফিসযাত্রী ও সাধারণ মানুষদের সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে জানা যাচ্ছে। (তথ্য ও ছবি-রুদ্র নারায়ণ রায়)

2/7
যাত্রীদের অভিযোগ, হঠাৎ করে ট্রেনের এই দীর্ঘ ব্যবধান তাঁদের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলছে। সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পারায় অনেকেই বিপাকে পড়ছেন।

3/7
এই পরিস্থিতির প্রতিবাদে দত্তপুকুর স্টেশনে বিক্ষোভ দেখায় SUCI। বিক্ষোভে অংশ নেন বহু নিত্যযাত্রীও। তাঁদের মূল দাবি, অবিলম্বে ৩৩৬২২ ডাউন দত্তপুকুর লোকাল ট্রেনটি পুনরায় চালু করতে হবে। পাশাপাশি, বাতিল হওয়া ট্রেনের সময়সূচিতে অন্তত হাবড়া বা বনগাঁ লোকাল ট্রেনকে দত্তপুকুরে একটু বেশি সময় স্টপেজ দিয়ে চালানোর দাবিও জানান তাঁরা, যাতে দীর্ঘ সময়ের এই ট্রেনের ব্যবধান কিছুটা হলেও কমানো যায়।

4/7
বিক্ষোভকারীদের বক্তব্য, দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন দত্তপুকুর এলাকার রেলপথ ব্যবহার করে যাতায়াত করা নিত্যযাত্রীরা।

5/7
প্রসঙ্গত, আজ থেকে আগামী ২৩ মে পর্যন্ত রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৩৩৬১৭ শিয়ালদহ-দত্তপুকুর লোকালও বনগাঁ পর্যন্ত যাবে। এই ট্রেন সকাল ১১টা ৪৪ মিনিটে বনগাঁ পৌঁছবে। পরে ওই ট্রেনটি ৩৩৬২২ নম্বর হয়ে সরাসরি বনগাঁ থেকে শিয়ালদহ আসবে, যা বনগাঁ স্টেশন থেকে ছাড়বে সকাল ১১টা ৫৫ মিনিটে।

6/7
একইভাবে, রাতের ৩৩৬৮৫ শিয়ালদহ–গোবরডাঙা লোকালটি সন্ধ্যা ৮টা ২৩ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রাত ১০টা ৩১ মিনিট নাগাদ বনগাঁ পৌঁছাবে। এছাড়া সন্ধ্যার ৩৩২৭১ দমদম–গোবরডাঙা লোকালও সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে দমদম ছেড়ে রাত ৯টা ৪ মিনিটে বনগাঁ পৌঁছবে।

7/7
ফলে এই পরিবর্তনে পরীক্ষামূলকভাবে হলেও ব্যস্ত সময়ে কিছুটা ঝক্কি কমবে বলেই মত রেল কর্তৃপক্ষের। এতে যাত্রীদের সময়ও কিছুটা বাঁচবে বলে আশা করা হচ্ছে। (তথ্য ও ছবি-রুদ্র নারায়ণ রায়)