advertisement

কলেজে যাওয়ার পথে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ! স্কুটিতে এসে হেনস্থা! হাকিমপাড়ায় শ্লীলতাহানির অভিযোগ

Last Updated:
শিলিগুড়ির হাকিমপাড়ায় কলেজছাত্রীকে স্কুটিতে হেনস্থার অভিযোগে স্বর্ণেন্দু মণ্ডল গ্রেফতার। আরও দুই তরুণীও একই ধরনের অভিযোগ করায় চাঞ্চল্য!
1/5
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শিলিগুড়ির হাকিমপাড়ায় কলেজগামী এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য ছড়াল শহরে। ঘটনার জেরে অভিযুক্ত এক তরুণকে গ্রেফতার করেছে মহিলা থানার পুলিশ। ধৃতের নাম স্বর্ণেন্দু মণ্ডল, সে আশিঘর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শিলিগুড়ির হাকিমপাড়ায় কলেজগামী এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য ছড়াল শহরে। ঘটনার জেরে অভিযুক্ত এক তরুণকে গ্রেফতার করেছে মহিলা থানার পুলিশ। ধৃতের নাম স্বর্ণেন্দু মণ্ডল, সে আশিঘর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
advertisement
2/5
পুলিশ সূত্রে খবর, গত ১৯ তারিখ সকালে ওই ছাত্রী কলেজে যাওয়ার পথে হাকিমপাড়া এলাকায় একটি স্কুটিতে এসে আচমকা হেনস্থা করে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনার পরেই আতঙ্কিত ছাত্রী লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা থানায়। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
পুলিশ সূত্রে খবর, গত ১৯ তারিখ সকালে ওই ছাত্রী কলেজে যাওয়ার পথে হাকিমপাড়া এলাকায় একটি স্কুটিতে এসে আচমকা হেনস্থা করে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনার পরেই আতঙ্কিত ছাত্রী লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা থানায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং সিসিটিভি ও অন্যান্য সূত্র ধরে অভিযুক্তের খোঁজ শুরু হয়। অবশেষে রবিবার রাতে স্কুটি-সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং সিসিটিভি ও অন্যান্য সূত্র ধরে অভিযুক্তের খোঁজ শুরু হয়। অবশেষে রবিবার রাতে স্কুটি-সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
এই ঘটনার পর আরও চাঞ্চল্য ছড়ায়, যখন জানা যায় একই অভিযুক্তের বিরুদ্ধে আরও দু’জন তরুণী সামনে এসে অভিযোগ করেছেন। তাঁদের দাবি, তারাও পূর্বে একই ধরনের হেনস্থার শিকার হয়েছেন। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
এই ঘটনার পর আরও চাঞ্চল্য ছড়ায়, যখন জানা যায় একই অভিযুক্তের বিরুদ্ধে আরও দু’জন তরুণী সামনে এসে অভিযোগ করেছেন। তাঁদের দাবি, তারাও পূর্বে একই ধরনের হেনস্থার শিকার হয়েছেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
সোমবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং আরও কোনও অভিযোগ সামনে আসে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
সোমবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং আরও কোনও অভিযোগ সামনে আসে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement