Cooch Behar News: ব্যাগের ভিতর নোটের বান্ডিল! বক্সিরহাটে ফের নাকা চেকিংয়ে সাফল্য, ভোটের মুখে লক্ষাধিক টাকা উদ্ধার
- Published by:Sneha Paul
Last Updated:
Cooch Behar News: রবিবার রাতের পর সোমবার সকালেও বক্সিরহাটে নাকা চেকিংয়ে লক্ষাধিক টাকা নগদ উদ্ধার। একটি চারচাকার ভিতর থেকে ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
বক্সিরহাট, কোচবিহারঃ রবিবার রাতের পর সোমবার সকাল। আবারও কোচবিহারের বক্সিরহাটের নাকা চেকিংয়ে লক্ষাধিক টাকা নগদ উদ্ধার। গতকাল রাতে দু’টি ভিন্ন নাকা চেকিং পয়েন্টে দু’টি আলাদা আলাদা গাড়ি থেকে মোট ১ লক্ষ ৭২ হাজার টাকা উদ্ধার করেছিল পুলিশ। এদিন সকালে উদ্ধার হল ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা।
পুলিশ সূত্রে খবর, এদিন সংকোশ নাকা চেকিং পয়েন্টে রুটিন তল্লাশির সময় অসমের দিক থেকে আসা একটি চারচাকাকে থামানো হয়। ওই গাড়িটি দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি শুরু করে পুলিশ। তখনই উদ্ধার হয় নোট ভর্তি ব্যাগ।
আরও পড়ুনঃ ব্যাগ ভর্তি টাকার বান্ডিল! ভোটের মুখে নাকা চেকিংয়ে সাফল্য, কোচবিহারে দুই গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা
জানা যাচ্ছে, ওই গাড়িতে টোটন ভৌমিক নামে অসমের এক বাসিন্দা ছিলেন। গাড়ির ভিতরে থাকা ব্যাগে পাওয়া যায় ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা। তিনি ওই অর্থের কোনও যথাযথ নথিপত্র অথবা বৈধ উৎস দেখাতে পারেননি। এরপর নিয়ম মেনে তা বাজেয়াপ্ত করে পুলিশ।
advertisement
advertisement
প্রসঙ্গত, গতকাল রাতেও কোচবিহারের সংকোশ নাকা চেকিং পয়েন্ট থেকে লক্ষাধিক টাকা নগদ উদ্ধার হয়েছে। একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করে বক্সিরহাটের জোড়াই ফাঁড়ির পুলিশ। অন্যদিকে জোড়াই মোড়েই নাকা চেকিং পয়েন্টে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫৭ হাজার ৭০০ টাকা। ভোটের মুখে জেলায় ব্যাক টু ব্যাক নগদ উদ্ধারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
Mar 23, 2026 7:34 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: ব্যাগের ভিতর নোটের বান্ডিল! বক্সিরহাটে ফের নাকা চেকিংয়ে সাফল্য, ভোটের মুখে লক্ষাধিক টাকা উদ্ধার









