Death News: এক ছোবলেই শেষ...! সুইমিং পুল পরিষ্কার করতে গিয়ে মৃত্যু DSA-এর কর্মীর
- Published by:Riya Das
Last Updated:
Death News: প্রতি বছরের মতো এপ্রিলে সুইমিং পুল খোলার প্রস্তুতি শুরু হয় বীরভুম ইন্ডোর স্টেডিয়ামে। সুইমিং পুল পরিষ্কার করতে গিয়ে পুলের পাইপের মধ্যে থাকা বিষধর সাপের কামড়ে মৃত্যু হল DSA এর কর্মীর।
সুপ্রতিম দাস, সিউড়ী, বীরভূম: সিউড়ীতে বীরভূম ইন্ডোর স্টেডিয়ামের দীর্ঘদিন বন্ধ থাকা সুইমিং পুল পরিষ্কার করতে গিয়ে পুলের পাইপের মধ্যে থাকা বিষধর সাপের কামড়ে মৃত্যু হল DSA এর কর্মীর। তার নাম মাধাই মাহারা।
জানা গিয়েছে, প্রতি বছরের মতো এপ্রিলে সুইমিং পুল খোলার প্রস্তুতি শুরু হয় বীরভুম ইন্ডোর স্টেডিয়ামে। সেই কারণে সুইমিং পুল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত ছিলেন একাধিক সাফাই কর্মী।
আরও পড়ুন- আগামী ২৭ দিন আরও ভয়ঙ্কর…! ভাগ্য বদলে দেবেন শনিদেব, এই ৩ রাশির কাটবে ফাঁড়া, জানুন আপনার কপালে কী?
কাজ চলাকালীন হঠাৎই শিশুদের সুইমিং পুলের একটি গর্তে একটি সন্দেহজনক কিছু দেখতে পান এক কর্মী। এরপর ঝুঁকি নিয়ে পায়ে করে সেটিকে বের করার চেষ্টা করেন তিনি। সঙ্গে থাকা অন্য কর্মীরা বারবার সতর্ক করলেও তা উপেক্ষা করা হয় বলে অভিযোগ।
advertisement
advertisement
আরও পড়ুন- শুক্র-চন্দ্রের বিরল সংযোগে কাঁপবে দুনিয়া…! বৈভব লক্ষ্মী রাজযোগে ‘মালামাল’ ৩ রাশি, লাগবে লটারি, কাঁড়ি কাঁড়ি টাকা গুণে শেষ হবে না
পরে সাপটি বেরিয়ে আসার পর আরেক কর্মী পা দিয়ে সেটিকে সরানোর চেষ্টা করেন। সেই সময়ই আচমকা ছোবল মারে বিষধর গোখরা সাপটি। তাকে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে DSA তে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 23, 2026 7:26 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Death News: এক ছোবলেই শেষ...! সুইমিং পুল পরিষ্কার করতে গিয়ে মৃত্যু DSA-এর কর্মীর











