advertisement

West Bengal Assembly Election 2026: ভোটযুদ্ধ এবার আলুক্ষেতে, মাঠে নেমে নয়া কৌশলে ভোট প্রচার শুরু রাজনৈতিক দলগুলির

Last Updated:
West Bengal Assembly Election 2026: তৃণমূল, বিজেপি কিংবা সিপিআইএম...সব দলের পক্ষ থেকেই এই নতুন ধরনের প্রচার লক্ষ্য করা যাচ্ছে। রাজগঞ্জে আলু ক্ষেতে গিয়ে প্রচার করতে দেখা গেছে সিপিআই(এম) প্রার্থীকে। একই ছবি ধরা পড়েছে ধূপগুড়িতেও। অন্যদিকে, সদর ব্লকে বিজেপি প্রার্থী কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন মাঠে নেমেই। 
1/5
ভোট ঘোষণা হতেই মাঠ ঘাট জুড়ে চলছে এই কাজ! এবার ভোট প্রচারের নয়া কৌশল আলুখেত ! ২০২৬-এর বিধানসভা ভোটে মাঠেই নতুন প্রচারের কৌশল।
ভোট ঘোষণা হতেই মাঠ ঘাট জুড়ে চলছে এই কাজ! এবার ভোট প্রচারের নয়া কৌশল আলুখেত ! ২০২৬-এর বিধানসভা ভোটে মাঠেই নতুন প্রচারের কৌশল।
advertisement
2/5
২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বদলে যাচ্ছে রাজনৈতিক প্রচারের ধরন। মিছিল-মিটিংয়ের গণ্ডি পেরিয়ে এবার সরাসরি মাঠে নামছে বিভিন্ন দল।
২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বদলে যাচ্ছে রাজনৈতিক প্রচারের ধরন। মিছিল-মিটিংয়ের গণ্ডি পেরিয়ে এবার সরাসরি মাঠে নামছে বিভিন্ন দল।
advertisement
3/5
জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে আলুখেত, সবজি ক্ষেত থেকে শুরু করে চা বাগান—সব জায়গাতেই পৌঁছে যাচ্ছেন প্রার্থী ও কর্মীরা। কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা বোঝার চেষ্টা করছেন নেতারা।

4/5
তৃণমূল, বিজেপি কিংবা সিপিআইএম...সব দলের পক্ষ থেকেই এই নতুন ধরনের প্রচার লক্ষ্য করা যাচ্ছে। রাজগঞ্জে আলুখেতে গিয়ে প্রচার করতে দেখা গেছে সিপিআই(এম) প্রার্থীকে। একই ছবি ধরা পড়েছে ধূপগুড়িতেও। অন্যদিকে, সদর ব্লকে বিজেপি প্রার্থী কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন মাঠে নেমেই। তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই—তারাও মাঠে গিয়ে জনসংযোগে জোর দিচ্ছে।তবে কৃষকদের অভিমত ভিন্ন।
তৃণমূল, বিজেপি কিংবা সিপিআইএম...সব দলের পক্ষ থেকেই এই নতুন ধরনের প্রচার লক্ষ্য করা যাচ্ছে। রাজগঞ্জে আলুখেতে গিয়ে প্রচার করতে দেখা গেছে সিপিআই(এম) প্রার্থীকে। একই ছবি ধরা পড়েছে ধূপগুড়িতেও। অন্যদিকে, সদর ব্লকে বিজেপি প্রার্থী কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন মাঠে নেমেই। তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই—তারাও মাঠে গিয়ে জনসংযোগে জোর দিচ্ছে। তবে কৃষকদের অভিমত ভিন্ন।
advertisement
5/5
সব মিলিয়ে, এবারের ভোটে প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মাঠ-ঘাটের বাস্তব জীবন। এই কৌশল শেষ পর্যন্ত ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।