advertisement

SIR: আজ রাতেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! কখন? সময় জানিয়ে দিল কমিশন

Last Updated:

সোমবার রাত ৯টায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই হাই কোর্টের অনুমোদিত তালিকা কমিশনের হাতে পৌঁছে গেছে। বর্তমানে সেই তালিকা ঘিরেই কাজ চলছে কমিশনের। সমস্ত প্রক্রিয়া শেষ হলেই প্রকাশ করা হবে সাপ্লিমেন্টারি তালিকা—এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে।

কখন বেওরবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা?
কখন বেওরবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা?
কলকাতা: সোমবার রাত ৯টায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই হাই কোর্ট এর তরফে সই করা তালিকা পেয়ে গেছে কমিশন। আপাতত কমিশন এর কাজ চলছে। এরপরেই প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা। এমনটাই খবর কমিশন সূত্রে।
বাংলায় ভোটের বাদ্যি বেজে গিয়েছে। কিন্তু ভোট দিতে পারবেন তো? রাজ্যের ৬০ লক্ষ ভোটারের নাম কিন্তু এখনও ‘বিবেচনাধীন’ তালিকায়। আর এর মাঝেই,  সোমবারই প্রকাশিত হতে চলেছে বহু প্রতীক্ষিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। জেলাশাসক ও পুলিস সুপারকে আগেই এই বিষয়ে সর্তকামূলক ব্য়বস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য।
প্রসঙ্গত, এ রাজ্যের মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। SIR-র খসড়া তালিকায় বাদ পড়েছে ৫৮ লক্ষের নাম। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বেরিয়েছিল। তাতে বাকি ৭ কোটি ৮ লক্ষ ভোটারেরই নাম রয়েছে। কিন্তু রাজ্যের ৬০ লক্ষ ভোটারের নাম এখনও ‘বিবেচনাধীন’ তালিকায়। অর্থাত্‍ তাঁদের তথ্য খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, বিধানসভা ভোটের মনোনয়ন পেশের শেষদিন পর্যন্ত যতজন ছাড়পত্র পাবেন, শুধুমাত্র তাঁরাই ভোট দিতে পারবেন’।
advertisement
advertisement
মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার অবশ্য জানিয়েছেন, ‘ভোটার তালিকা নিয়ে চিন্তার কারণ নেই। বর্তমানে কলকাতা হাইকোর্টের তদারকিতে ৭০০-র বেশি জুডিশিয়াল অফিসার এই নামগুলি খতিয়ে দেখছেন। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার বিবেচনাধীন ছিলেন। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৫ লক্ষ আবেদনের নিষ্পত্তি করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR: আজ রাতেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! কখন? সময় জানিয়ে দিল কমিশন
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement