advertisement

Arabul Islam: শেষমেশ আরাবুলকে প্রার্থী! 'খারাপকে ছেড়ে দিলে আরও খারাপ হবে', এ কী বলে ফেললেন নওশাদ সিদ্দিকী!

Last Updated:

Arabul Islam: আরাবুলকে দলে নিয়ে প্রার্থীও করে দিলেন আইএসএফ-এর নওশাদ সিদ্দিকী। কিন্তু আরাবুলের যোগদান ঘিরে বিতর্কও তুঙ্গে বেঁধেছে।

হুগলি 
হুগলি 
হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: আরাবুল ইসলামকে প্রার্থী করা নিয়ে বিতর্কের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন নওশাদ সিদ্দিকী। অতীতে কড়া অবস্থান নেওয়া সত্ত্বেও কেন এমন সিদ্ধান্ত? এই প্রশ্নের উত্তরে তিনি সোজাসাপ্টা বার্তা দিলেন, “খারাপকে যদি সমাজ থেকে দূরে ঠেলে দেওয়া হয়, তাহলে সে আরও খারাপই হবে।”নওশাদের যুক্তি, জেল মানেই শাস্তি নয়, বরং সংশোধনের জায়গা। আরাবুলের মতো বিতর্কিত চরিত্রদের “ভুল বুঝে সঠিক পথে ফেরানোর” সুযোগ দেওয়াই আইএসএফের লক্ষ্য।
তাঁর কথায়, এতদিন এদের “খারাপ কাজে ব্যবহার” করা হয়েছে, কিন্তু আইএসএফ তাদের মেইনস্ট্রিমে এনে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে তোপ দেগে নওশাদ দাবি করেন, এই দলগুলোই সমাজের কিছু মানুষকে খুনোখুনি ও হানাহানির জন্য ব্যবহার করে। আইএসএফ সেই রাজনীতির বিকল্প তৈরি করতে চাইছে, যেখানে “খারাপ ইমেজ”এর মানুষদেরও সংশোধনের সুযোগ দেওয়া হবে।সমালোচনার জবাবেও তিনি অনড়, “আপনারা সমালোচনা করতেই পারেন, কিন্তু সময় দিন, কাজ দেখুন।”
advertisement
advertisement
সংবিধান যে সংশোধনের সুযোগ দেয়, সেটাকেই সামনে রেখেই আইএসএফ এগোচ্ছে বলে দাবি তাঁর।সব মিলিয়ে, আরাবুলকে প্রার্থী করা নিয়ে বিতর্ক থামেনি, বরং নওশাদের ‘সংশোধন তত্ত্ব’ নতুন করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা উসকে দিল।
advertisement
শুক্রবারই জানিয়েছিলেন নওশাদ সিদ্দিকি৷ ইদের পরেই প্রাথমিক ভাবে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করবেন তাঁরা৷ তাই সোমবারের দিকে নজর ছিল সকলেরই৷ এবারের আইএসএফ-এর প্রার্থী তালিকায় মূলত দু’টি বিষয়ে নজর ছিল, এক, দলে নতুন যোগ দেওয়া আরাবুল ইসলামকে কোন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করাবে নওশাদের দল, আর, দুই, নওশাদের ‘গড়’ ভাঙতে ভাঙড়ে যে শওকত মোল্লাকে ‘পাঠিয়েছে’ তৃণমূল, তারপরে সেখানে নওশাদ প্রার্থী হবেন কি না? দুই প্রশ্নেরই উত্তর মিলল এদিনের প্রকাশিত তালিকায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Arabul Islam: শেষমেশ আরাবুলকে প্রার্থী! 'খারাপকে ছেড়ে দিলে আরও খারাপ হবে', এ কী বলে ফেললেন নওশাদ সিদ্দিকী!
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement