advertisement

গৌতম গম্ভীরকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়! কোচিং নিয়ে বলে দিলেন বড় কথা!

Last Updated:

Sourav Ganguly: গৌতম গম্ভীর ইতিমধ্যেই ভারতের অন্যতম সফল কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তিনি একমাত্র কোচ যিনি দুটি আইসিসি ট্রফি জিতেছেন। তাকে এবার পরামর্শ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও গৌতম গম্ভীর
সৌরভ গঙ্গোপাধ্যায় ও গৌতম গম্ভীর
ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে, জেতার প্রবল ইচ্ছা থাকা ভালো, তবে সেই জন্য অতিরিক্ত রূঢ় বা কঠোর হওয়া প্রয়োজন নেই। তিনি মনে করেন, গম্ভীর মূলত একজন ভালো মানুষ এবং সঠিক পথে দলকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন।
গৌতম গম্ভীর ইতিমধ্যেই ভারতের অন্যতম সফল কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তিনি একমাত্র কোচ যিনি দুটি আইসিসি ট্রফি জিতেছেন। তবে তাঁর আচরণ এবং কোচিং পদ্ধতি নিয়ে অনেক সময় সমালোচনা হয়েছে। বিশেষ করে মিডিয়ায় তাঁর আক্রমণাত্মক মনোভাব এবং কঠোর শৃঙ্খলাবিধি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
সৌরভ গঙ্গোপাধ্যায় এপ্রসঙ্গে বলেন,” গৌতম গম্ভীর একজন প্রকৃত প্রতিযোগী এবং সবসময় জিততে চান।” তবে তিনি মনে করেন, গম্ভীরের উচিত একটু নরম মনোভাব রাখা। তিনি আরও বলেন,”গম্ভীর দলের মধ্যে ঐক্য গড়ে তুলতে চান এবং ব্যক্তিগত নয়, দলগত পারফরম্যান্সে জোর দেন।” দলের ভালোর জন্যই গম্ভীর অতিরিক্ত কঠিন হল বলে মনে করেন দাদা।
advertisement
advertisement
তবে টেস্ট ক্রিকেটে গম্ভীরের কোচিং নিয়ে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। তাঁর অধীনে ভারত ঘরের মাঠে দু’বার হোয়াইটওয়াশ হয়েছে, যা সমালোচনার কারণ। চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়েও ভারত কঠিন পরিস্থিতিতে রয়েছে। গম্ভীর এই ব্যর্থতার দায় অনেক সময় দলের পরিবর্তনের ওপর চাপিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, পিচ নিয়ে অতিরিক্ত ভাবনা বাদ দেওয়া উচিত। তাঁর মতে, ভালো উইকেটে খেললে গম্ভীর আরও সফল টেস্ট কোচ হতে পারবেন। বিদেশের মাঠে ভালো পারফরম্যান্স করাই এখন গম্ভীরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা তিনি সামলাতে পারবেন বলেই আশাবাদী প্রাক্তন অধিনায়ক।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গৌতম গম্ভীরকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়! কোচিং নিয়ে বলে দিলেন বড় কথা!
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement