advertisement

Egra News: নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, ভোটের আগে উত্তপ্ত এগরা! তৃণমূলকে নিশানা বিজেপি প্রার্থী দিব্যেন্দুর

Last Updated:

বিজেপি প্রার্থীর অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেসই অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে।​

এগরার মিছিলে বিজেপি প্রার্থী দিব্যন্দু অধিকারী৷
এগরার মিছিলে বিজেপি প্রার্থী দিব্যন্দু অধিকারী৷
পঙ্কজ দাশরথী, এগরা: নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের এগার। ঘটনার চার দিন পরেও মূল অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোমবার বিকেলে এগরায় পথে নামল ভারতীয় জনতা পার্টি। এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন একটি বিশাল প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে।
প্রসঙ্গত ​গত ১৮ মার্চ সন্ধ্যায় এগরা ১ নম্বর ব্লকের জেড়থান এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই দিন সন্ধ্যায় নবম শ্রেণির এক ছাত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে তিন যুবক। পরিবারের পক্ষ থেকে থানায় গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে ঘটনার চার দিন অতিক্রান্ত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ। ​
advertisement
সোমবার বিকেলে এগরার শ্মশানকালী মন্দির প্রাঙ্গণ থেকে বিজেপির এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। মিছিলটি এগরার বিভিন্ন পথ পরিক্রমা করে থানার সামনে এসে পৌঁছয়। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশের কাছে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবিতে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। ​বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে দিব্যেন্দু অধিকারী রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন।
advertisement
advertisement
এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এই ঘটনায় অভিযুক্তদের মদত দিচ্ছেন বলেও অভিযোগ করেন তৃণমূল প্রার্থী। ​অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের অবিলম্বে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Egra News: নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, ভোটের আগে উত্তপ্ত এগরা! তৃণমূলকে নিশানা বিজেপি প্রার্থী দিব্যেন্দুর
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement