advertisement

Education News: রঙিন প্রশ্নপত্রে কাটবে পরীক্ষার ভয়! জেলার ইংরেজি মাধ্যম স্কুলে 'স্মার্ট' আয়োজন, লাইভ ফ্রেন্ডলি টেস্টে শিশুদের মস্তিষ্কের বিকাশ

Last Updated:

Purulia Education News: শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে পুরুলিয়া জেলার মানবাজারের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে লাইভ ফ্রেন্ডলি টেস্টের আয়োজন করা হল। একদিকে যেমন পরীক্ষার স্বচ্ছতা বজায় থাকবে অন্যদিকে পড়ুয়াদের পরীক্ষার ভয় কাটবে।

+
মানবাজারের

মানবাজারের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুয়াদের জন্য লাইভ ফ্রেন্ডলি টেস্টের আয়োজন

মানবাজার, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। শিশুদের শিক্ষার বিকাশে বিভিন্ন বিদ্যালয়কে একাধিক পদক্ষেপ নিতে দেখা যায়। এবার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে দেখা গেল পুরুলিয়ার মানবাজারের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়কে। পড়ুয়াদের জন্য একেবারে অভিনব উপায়ে লাইভ ফ্রেন্ডলি টেস্টের আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে।
এই পরীক্ষার বেশ কিছু বিশেষত্ব রয়েছে তার মধ্যে অন্যতম হল, রঙিন ও আকর্ষণীয় প্রশ্নপত্র। শিশুরা যে শ্রেণিকক্ষে বসে পরীক্ষা দিচ্ছে তা সরাসরি দেখতে পারছেন অভিভাবকরা। অনলাইনের মাধ্যমে স্মার্টফোনে এই লাইভ পরীক্ষা দেখার সুযোগ করে দিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। যাতে কোনও ক্ষেত্রেই কোনও শিশু স্পেশাল প্রেফারেন্স না পায় বা নিজের অধিকার থেকে বঞ্চিত না হয়। সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুনঃ ভোট আসে ভোট যায়, কিন্তু দশ বছরে প্রতিশ্রুতি অপূর্ণই! নির্বাচন আবহে প্রার্থীদের দুঃখের গল্প শোনাচ্ছে গাইঘাটার মানুষ, এবার কি সমাধান হবে?
এই বিষয়ে অভিভাবক রুমাগুল মাঝি লোহার ও জগন্নাথ দত্ত বলেন, এই ধরনের পড়াশোনার ব্যবস্থা তারা এর আগে দেখেননি। বিদ্যালয় কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছে তা খুবই ভাল উদ্যোগ। এতে তারা খুব খুশি হয়েছেন। আগামী দিনেও যাতে এই ধরনের পরীক্ষার আয়োজন হয় এমনটাই চাইছেন তারা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ডোবায় মুখ থুবড়ে পড়ে যুবকের নিথর দেহ! ভোটের আবহে মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ডোমজুড়ে চাঞ্চল্য
এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রিয়াঙ্কা লোহার বলেন, তাদের স্কুলে নার্সারির পরীক্ষার জন্য এই লাইভ ফ্রেন্ডলি টেস্টের আয়োজন করা হয়েছিল। আগামী দিনে তারা এই ধরনের পরীক্ষার আয়োজন আবারও করবেন। শিশুদের বিকাশে ও স্বচ্ছতা বজায় রাখতে তাদের এই উদ্যোগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একটি শিশুর জীবনে তার সৃজনশীল, আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ ও পদ্ধতিগত অধ্যায়ন ও নিয়মানুবর্তিতা। আর এই লক্ষ্যকে সামনে রেখেই শিশুদের শিক্ষা বাস্তবায়নের জন্য মানবাজারের এই বিদ্যালয় বদ্ধপরিকর। তাদের মূল লক্ষ্য, শিশুদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানো।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Education News: রঙিন প্রশ্নপত্রে কাটবে পরীক্ষার ভয়! জেলার ইংরেজি মাধ্যম স্কুলে 'স্মার্ট' আয়োজন, লাইভ ফ্রেন্ডলি টেস্টে শিশুদের মস্তিষ্কের বিকাশ
Next Article
advertisement
RG Kar Lift Incident: আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
  • স্বাস্থ্যসচিব ও MSVP-কে আপাতত তাঁদের পদ থেকে সরানোর আবেদন

  • ১৯-২০ মার্চ লিফট সংক্রান্ত যে সমস্ত CCTV ফুটেজ রয়েছে তা সংরক্ষণ করার আবেদন

  • ২৭ মার্চ এই মামলার সম্ভাব্য শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement